অনলাইনে পড়ুন (Read Online)
অনলাইন পিডিএফ রিডার
বইটি সরাসরি ব্রাউজারে লোড করে পড়তে নিচের বোতামে ক্লিক করুন। এতে আপনার ডেটা ও ইন্টারনেট সাশ্রয় হবে।
Description & Reviews
✍️ মাওলানা ইমদাদ সাবেরি
সংগৃহীত
এই বইটি মূলত পর্তুগিজ আমল থেকে শুরু করে মোঘল সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আলমগীরের (আওরঙ্গজেব) রাজত্বকাল পর্যন্ত রাজদরবারগুলোতে ইউরোপীয় মিশনারিদের গোপন তৎপরতার দলিল। তৎকালীন সময়ে ফিরিঙ্গি মিশনারিরা কেবল ধর্মের বাণী নিয়েই আসেনি, বরং রূপসী নারী এবং রাজকীয় প্রলোভনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে হিন্দুস্তানে খ্রিস্টধর্মের বিস্তার ঘটাতে চেয়েছিল। এমনকি ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ক্রান্তিলগ্নেও এক শ্রেণীর লোভী ভারতীয় কীভাবে সামান্য চাকুরির লালসায় নিজের দেশ ও ধর্মের সাথে বেইমানি করে ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখিয়েছিল, তার প্রামাণ্য ইতিহাস এই বইটিতে তুলে ধরা হয়েছে।
আজকের মুসলিম সমাজ যখন এই ঐতিহাসিক সত্য ও ষড়যন্ত্রের ব্যাপারে সম্পূর্ণ অসচেতন, ঠিক তখনই এই বইটি চোখ খুলে দেওয়ার মতো আকর গ্রন্থ হিসেবে হাজির হয়েছে। এই বইয়ে মিশনারি আগ্রাসনের বিবরণের পাশাপাশি বুক চিতিয়ে লড়াই করা নির্ভীক ওলামায়ে কেরামের প্রতিরোধের বীরত্বগাথাও বর্ণনা করা হয়েছে। যাঁরা প্রতিটি যুগে এই অপশক্তির বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও বাস্তবমুখী লড়াই চালিয়ে গেছেন।
শেয়ার: