Playlist Audiobooks
#২১ গোপন পাপ থাকনা গোপন
(মুক্ত বাতাসের খোঁজে - Anti-Porn Series)
ইসলামিক অডিওবুক
মুক্ত বাতাসের খোঁজে
Anti-Porn Series
#১৬ মুক্ত বাতাসের খোঁজে
(মুক্ত বাতাসের খোঁজে - Anti-Porn Series)
ইসলামিক অডিওবুক
মুক্ত বাতাসের খোঁজে
Anti-Porn Series
Description
মিথ্যের শেকল যত
- মুক্ত বাতাসের খোঁজে
বইয়ের অডিওবুক
#১৫
ঢাকার কেরানীগঞ্জের সিরাজনগর এলাকার ৭ বছরের শিশুকন্যা ফারজানা নিখোজ হয় ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর। পরদিন বাড়ির পেছনে পাওয়া যায় তার হাত পা বাধা লাশ। তদন্ত শুরু করে পুলিশ, কেচো খুড়তে বেড়িয়ে আসে সাপ না, একদম জলজ্যান্ত কুমির! শিশু ফারজানারই নিকটাত্মীয়, নবম শ্রেনীর এক কিশোর মোবাইল পর্ন থেকে অনুপ্রাণিত হয়ে ফারজানাকে ধর্ষনের পর হত্যা করে। ফিল্মি কায়দায় পুলিশের চোখে ধোকা দেয়ার চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়না। https://goo.gl/QqXcRZ
** ইংল্যান্ডের ১২ বছরের বালক পর্ন ভিডিওর অনুকরণে নিজের ৭ বছরের বোনকে ধর্ষন করেছে। https://goo.gl/UXMHa2
**পর্ন দেখে দিশেহারা হয়ে ১৪ বছরের কিশোরের ১০ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষন https://goo.gl/seKvxs
** ১৫ বছরের বালক ১৪ বছরের বালিকাকে চেয়ারে বেধে পর্ন ভিডিওর অনুকরণে নির্যাতন চালিয়েছে৷ https://goo.gl/wnkDyx
যারা বলে ধর্ষনে পর্নগ্রাফি ও অশ্লীল সংস্কৃতিক আগ্রাসনের কোন দায় নেই, তারা এবার কি বলবে ? শিশুরাও ধর্ষনে জড়িত হচ্ছে এখন এই মানসিকতা সৃষ্টির দায় কার ? বাস্তবতা সম্পর্কে যাদের ন্যুনতম কোন প্রাকটিক্যাল আইডিয়া নেই, তারাই এইসব নিয়ে সার্কাজম মুলক পোস্ট লিখে এবং তা আবার ভাইরালও হয়। ধর্ষক মনোভাব সৃষ্টিতে পর্নগ্রাফি ও অশ্লীল সংস্কৃতির ভুমিকা একমাত্র মূর্খরাই অস্বীকার করে।
বিভিন্ন গবেষনা ও স্টাডিতে এসব বিষয়ে আরো ভয়াবহ চিত্র উঠে এসেছে।
*১৮-১৯ বছর বয়সী কিশোর কিশোরীদের ওপ্র চালানো গবেষণায় দেখা গেছে পর্ন আসক্তি শিশু কিশোরদের যৌন সহিংসতার প্রতি উদবুদ্ধ
করে। https://bit.ly/2CfQSCH
*কিশোর পর্ন দেখায় অভ্যস্ত তাদের ৪২% কোনো না কোনোভাবে যৌণ নিপীড়ন করে। https://psycnet.apa.org/record/1995-29655-001
*যৌণ নিপীড়কদের মধ্যে হার্ডকোর পর্ন আসক্তির হার খুবই বেশি। শিশু যৌন নিপীড়ক বা পেডোফাইলদের শতকরা ৬৭ জন, জোরপুর্বক অজাচারে লিপ্ত এমন ব্যাক্তিদের ৫৩ জন এবং ধর্ষকদের শতকরা ৮৯ জন হার্ডকোর পর্নোগ্রাফিতে আসক্ত।https://www.antipornography.org/sex_crimes.html
আমেরিকার Rape Crisis Centre থেকে যৌন নির্যাতনের শিকার ১০০ জন নারীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে শতকরা ২৮ জন নারী জানিয়েছিল তাদের যৌন নিপীড়ক পর্ন দেখছিল এবং শতকরা ১২ জন জানায় ধর্ষনের সময় ধর্ষক পর্ন ভিডিওর দৃশ্য হুবহু অনুকরনের চেষ্টা করছিল।
https://pubmed.ncbi.nlm.nih.gov/11200099/
এমনকি পারিবারিক সহিংসতার উপরও পর্নগ্রাফির প্রভাবের প্রমান পাওয়া গেছে। Gold Coast Centre Against Sexual Violence জানাচ্ছে অষ্ট্রেলিয়াতে নিজ পরিবারের সদস্যদের হাতে নির্যাতনের মাত্রা ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর পেছনে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে পর্নগ্রাফি। নারীদের ধর্ষন, গ্রুপ সেক্সে বাধ্য করা, সেক্সের সময় শ্বাসরোধ করা, মারধর করা কোন কিছুই বাদ নেই। এসব সহিংস আগ্রাসন চালিয়েছে তাদেরই পর্ন আসক্ত( স্বামী কিংবা বয়ফ্রেন্ড। নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ যে অধিকাংশ ক্ষেত্রে নারীদের হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করতে হয়েছে। https://fightthenewdrug.org/data-shows-australian.../
২০১৪ সালে ইন্ডিয়ার গোয়া প্রদেশে একটি সমীক্ষায় দেখা যায় ৪০ শতাংশ পুরুষ 'রেইপ পর্ন' দেখে। এদের মধ্যে ৭৬% স্বীকার করেছে রেইপ পর্ন তাদের মধ্যে ধর্ষন করার আকাংখা সৃষ্টি করেছে। ৪৭% বলেছে রেইপ পর্ন দেখতে দেখতে একসময় তারা শিশুদের নিয়ে বানানো পর্নগ্রাফি দেখা শুরু করেছে। এ জরিপ চালানো হয় দশটি বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট ছাত্রদের ক্ষেত্রে সুতরাং 'উচ্চশিক্ষার অভাব বা এ জাতীয় অজুহাত দেয়ার কোনো সুযোগ এখানে নেই। http://bit.ly/2CkNDr3
বর্তমানে ভায়োলেন্ট পর্ন হচ্ছে বিশ্বব্যপী সবচেয়ে চাহিদা সমৃদ্ধ পর্ন। বিশ্বের সর্বাধিক বিক্রয় হওয়া পর্নগ্রাফির মধ্যে ৮৮% হচ্ছে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনে ভরপুর। https://www.researchgate.net/.../47566223_Aggression_and...
বাংলাদেশেও ধর্ষনের প্রভাবক হিসেবে কাজ করছে পর্নগ্রাফি। জাতীয় মানসিক স্বাস্থ ইনস্টিটিউটের সাইকোথেরাপি বিভাগের চেয়ারম্যান ডা. মোহিত কামাল দৈনিক মানবজমিনকে বলেন, "সংস্থাগুলোর পরিসংখ্যানের মত আমাদের সাম্প্রতিক পর্যবেক্ষনেও ধর্ষনের ঘটনা বাড়ছে। নারী পুরুষের যৌন সংগমের ছবি ও ভিডিও, পর্নস্টারদের নিখুত অভিনয়ে তৈরি ঝকঝকে পর্নগ্রাফিগুলো হাতে হাতে পৌছে যাচ্ছে। তা দেখে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্করা নিজেদের যৌন প্রবৃত্তিকে নিয়ন্ত্রন করতে পারছে না। বেপরোয়াভাবে ভোগবাদী হয়ে উঠছে। ফলে নারীকে ভালবাসা, বিয়ে ইত্যাদির মাধ্যমে জয় করে স্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপনের পরিবর্তে অরক্ষিত নারী ও শিশুদের ধর্ষন করে বসছে। তিনি এটিকে নারী ও শিশু ধর্ষন বাড়ার প্রধান কারন হিসেবে জানান।
http://bit.ly/2lpaUA4
❏ Connect with us:
➡️ Facebook: http://fb.me/IslamicAudiobook
➡️ YouTube: http://youtube.com/c/IslamicAudiobook
➡️ Telegram: http://t.me/islamicaudioboi
➡️ http://islamicaudiobook.wordpress.com
আমাদের সাহায্য করুনঃ
➡️https://forms.gle/aVQEzjDY7MLJMQNGA
-~-~~-~~~-~~-~-
Please watch: "পর্বঃ ০৯ । পুরুষেরা সতর্ক হোন । ইসলামে একাধিক বিয়ে "
https://www.youtube.com/watch?v=UZCI-8_9WWo
-~-~~-~~~-~~-~-