Playlist Audiobooks
Description
বার্ট্রান্ড রাসেল (১৮৭২-১৯৭০), ইংল্যান্ডের এই দার্শনিক, লেখক ও সমাজকর্মীকে মানুষ যুগে যুগে নানা কারণেই স্মরণ করবে শ্রদ্ধার সঙ্গে। ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন এই মানুষটি। তবে তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক তার যুদ্ধবিরোধী অবস্থান। প্রথম বিশ্বযুদ্ধের সময়টাতে তিনি সক্রিয়ভাবে যুদ্ধ-বিরোধিতার জন্য ছয় মাস জেল খেটেছেন। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান ও আন্দোলনে শরিক হওয়ার দায়ে তাকে আবারও ১৯৬১ সালে কারাদণ্ড দেয়া হয়। তবু জীবনের শেষ পর্যন্ত যুক্তিবাদী রাসেল তার এই অবস্থান থেকে এক চুলও নড়েননি। এই মানুষটি মানবজাতির ভবিষ্যৎ নিয়ে কী ভেবেছিলেন, তার লেখা থেকেই জানার-বোঝার চেষ্টা করব আমরা। ১৯৬১ সালে প্রকাশিত 'Has Man A Future?' রাসেলের একটি বহুল পঠিত বই। বাংলায় বইটি অনুবাদ করেছেন অসীম চট্টোপাধ্যায়, শিরোনাম দিয়েছেন 'মানুষের কোনো ভবিষ্যৎ আছে?'। বইটা পাঠ করছি আমি ফাহিমা কানিজ লাভা।
#Has_Man_A_Future? #Bertrand_Russell #মানুষের_কোনো_ভবিষ্যৎ_আছে? #বার্ট্রান্ড_রাসেল #Russell #প্রবন্ধ #Articles #human #nuclear_bombing #Against_war #world_war #bangla_audiobook #audiobook #বাংলাবই #বাংলা_অডিওবুক #audio #অডিওবুক #অনুবাদ