সিরাজ শিকদার লালসন্ত্রাস মহিউদ্দিন আহমদ|| Siraj Sikder || পর্ব ২/৬

Description

সিরাজ শিকদার লালসন্ত্রাস || Siraj Sikder || পর্ব ২/৬
সিরাজ শিকদার ও পূর্ব বাংলা সর্বহারা পার্টির ইতিহাস

পরের অধ্যায় - https://youtu.be/-ph_0LZYgmw

এই পর্বের অধ্যায় সমূহ -
00:00:00 স্বাধীনতার ঘোষনাপত্র
00:22:53 গনযুদ্ধ

অন্যান্য বইয়ের লিংক -
জাসদের উত্থান পতন ও অস্থির সময়ের রাজনীতি - অডিওবুকটির কাজ চলছে...
ফাঁসীর মঞ্ছে কর্নেল তাহের - https://studio.youtube.com/video/sv0gGZiMKpk/edit
অসমাপ্ত বিপ্লব - https://studio.youtube.com/video/4DXTKjQfwpw/edit
ক্রাচের কর্নেল - https://studio.youtube.com/video/sO501FWincw/edit
আমিই সিরাজুল আলম খান - অডিওবুকটির কাজ চলছে...
প্রতিনায়ক - অডিওবুকটির কাজ চলছে...

..............................................................

বই: লালসন্ত্রাস
লেখক: মহিউদ্দিন আহমদ
ধরন: রাজনৈতিক
প্রকাশক: বাতিঘর

সিরাজ সিকদারের রাজনৈতিক জীবনের শুরু তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মেনন) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ১৯৬৬ সালে বুয়েটে শেরে বাংলা হলের নির্বাচিত সহ-সভাপতি হিসেবে। প্রথম জীবনে তিনি তৎকালীন পুর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির (হক-তোয়াহা) সাথে যুক্ত ছিলেন। কিন্ত হক-তোয়াহার রাজনৈতিক লাইনকে ভুল আখ্যায়িত করে তিনি সে পার্টি ত্যাগ করে, ১৯৬৭ সালে ঢাকার মালিবাগে “মাওসেতুং চিন্তাধারার গবেষনা কেন্দ্র” স্থাপন করে মাওসেতুং তথা মার্কসীয় দর্শন অধ্যয়নের একটি প্রতিষ্ঠান স্থাপন করেন।

সিরাজ সিকদার সে সময়ে সঠিকভাবে মার্কসীয় আলোকে তৎকালীন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি ব্যাখ্যা করে প্রথম দলিল প্রকাশ করে বামপন্থী মহলের দৃষ্টি আকর্ষন করেন। আগ্রহী ও অগ্রসর পাঠকেরা ইংরেজীতে অনুদিত তার দলিলটি পড়তে পারেন।

১৯৬৮’র ৮ই জানুয়ারী সিরাজ সিকদার পূর্ব বাংলার সর্বহারা পার্টির মূল প্রস্তুতি সংগঠন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করেন। ১৯৬৮ সালেই সিরাজ সিকদার তৎকালীন পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের উপনিবেশ এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে জাতীয় গনতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে একটি স্বাধীন, প্রগতিশীল এবং সমাজতান্ত্রিক পুর্ব বাংলা প্রতিষ্ঠার আহ্বান জানান। (সিরাজ সিকদারের দলিল)। এই সালেই তাঁর পার্টির গেরিলারা ঢাকাতে জাতীয় পূনর্গঠন কেন্দ্রে (NBR), পাকিস্তান কাউন্সিলে এবং আমেরিকান তথ্যকেন্রে বোমা আক্রমন চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেন। ১৯৬৯ সালে পুর্ব বাংলার ছাত্র-গন আন্দোলনে শ্রমিক আন্দোলনের কর্মীদের সাহসী ভুমিকা বামপন্থী মহলে প্রশংসা অর্জন করে।

১৯৭০ সালের ৩রা ডিসেম্বর পল্টনে মওলানা ভাসানীর জনসভায় পুর্ব বাংলার জাতীয় গনতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার আহ্বান সংবলিত লিফলেট এবং ভবিষ্যতে স্বাধীন পুর্ব বাংলার পতাকা বিতরন করে। সে পতাকাটি, সিরাজ সিকদারের অনুসারীদের ভাষায়, এখনকার বাংলাদেশের পতাকা যার ডিজাইন করেছিলেন শ্রমিক আন্দোলনের নেতৃস্থানীয় কর্মী অবাঙ্গালী আজমী।

স্বাধীনতা যুদ্ধ ও সিরাজ সিকদার: ১৯৭০ সালের শেষের দিকে সিরাজ সিকদার তাঁর কেন্দ্রীয় কার্যালয় বরিশালের পেয়ারা বাগানে স্থানান্তর করেন এবং একটি বাহিনী গড়ে তুলতে আত্মনিয়োগ করেন। ১৯৭১ সালের ৩রা জুন সিরাজ সিকদার আন্দোলনের পরবর্তী ধাপ, একটি পূর্নাঙ্গ কমিউনিস্ট পার্টি, পুর্ব বাংলার সর্বহারা পার্টি প্রতিষ্ঠা করেন। অতিদ্রুত সেই বাহিনী বরিশাল, ফরিদপুর, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ সহ পূর্ব বাংলার বিভিন্ন স্থানে বিকাশিত হয়ে পাকিস্তানীদের দুঃশ্চিন্তার কারন হয়ে দা্ঁড়ায়। পাকিস্তানি সেনা বাহিনী গান বোট এবং হেলিকপ্টার ব্যবহার করেও সিরাজ সিকদারের মূল ঘাটি ভাঙ্গতে ব্যর্থ হয়ে, হাজার হাজার বাঙ্গালীকে বন্দুকের মুখে পেয়ারা বাগান কাটাতে বাধ্য করে। এই সময়েই সিরাজ সিকদার তাঁর অত্যন্ত বিখ্যাত দলিল, “ছয় পাহাড়ের দালালদের নির্মূল করুন” শীর্ষক দলিল ও প্রচারনাপত্র রচনা করেন। সে দলিলে তিনি সঠিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিনতি নিয়ে রাজনৈতিক ভবিষ্যৎবানী করেন। যা সত্য বলে প্রমানিত হয়েছিলো। ১৯৭১ এর আগস্ট মাসে সিরাজ সিকদারের নেতৃস্থানীয় সহযোগী আজমীকে আলোচনার কথা বলে ডেকে নিয়ে হত্যা করে। আজমীর স্মরণে সিরাজ সিকদার একটি কবিতায় বলেছেন, “উত্তর প্রদেশ থেকে এসে তুমি হলে বাংলার বেথুন”!! এরপরেই মুজিব বাহিনীর প্রতিআক্রমনে সর্বহারা পার্টি যুগপৎ পাকিস্তানি বাহিনী ও মুজিব বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়।

সিরাজ সিকদারের স্বাধীনতা পরবর্তী ভুমিকা: স্বাধীনতার পরে পরে সিরাজ সিকদার ১৮টি দাবী সংবলিত একটি লিফলেট শেখ মুজিবকে উদ্দেশ্য করে প্রকাশ ও প্রচার করেন। সেখানে দেশপ্রেমের প্রমান দিতে সেই ১৮টি দাবী (যার মূল সুর ছিলো ভারতীয় সম্প্রসারনবাদের কবল থেকে মুক্তি) পূরনের আহ্বান জানান। অতি স্বাভাবিকভাবেই শেখ মুজিব বা সরকার এ লিফলেটের কোন প্রতিক্রিয়া দেখাননি। এরপরেই সিরাজ সিকদার শেখ মুজিবকে ভারতের দালাল ও বাংলাদেশকে ভারতের উপনিবেশ বলে রাজনৈতিক প্রচারনা শুরু করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর প্রধান দাবীগুলোর মধ্যে যা জনপ্রিয়তা অর্জন করে তা হলো, ভারতীয় সেনাবাহিনী কর্তৃক নিয়ে যাওয়া পাকিস্তানি সেনাবাহিনীর অস্ত্র ফেরত আনার দাবী, আওয়ামী লীগের একাংশের নির্বিচার লুন্ঠন এবং সরকারের ফ্যাসিবাদী শাসননীতির বিরুদ্ধে। একই সাথে সর্বহারা পার্টির গেরিলারা ৭৩-৭৪ সালে ১৪টি থানা এবং ৭৯টি পুলিশ ফাঁড়ি লুট করে অত্যন্ত শক্তিশালী সশস্ত্র কমিউনিস্ট পার্টিতে পরিনত হয়। ১৯৭৩ ও ১৯৭৪ সালে সর্বহারা পার্টি ১৬ই ডিসেম্বরকে কালো দিবস আখ্যা দিয়ে দেশব্যাপী হরতাল আহ্বান করে এবং গ্রামাঞ্চলে ও অনেক ছোট শহরে সে হরতাল পালিত হয়।

গ্রেফতার ও হত্যা: ১৯৭৪ সালের ৩০শে ডিসেম্বর চট্টগ্রামে গ্রেফতার হয়ে সিরাজ সিকদার ঢাকায় আনীত হন এবং ২রা জানুয়ারী ১৯৭৫ সালে রক্ষীবাহিনীর কেন্দ্রীয় দপ্তর সাভারে সাজানো বন্দুকযুদ্ধে নিহত হন।
...............................................................
For any Information please email to : istoryofacloud28@gmail.com
.....................................................

Details

152 Views

Related Audio Books

দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ১/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ১/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook (দ্য প্রফেট - লেজলি হেইজেলটন)
Sei shob boi সেই সব বই
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ২/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ২/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook (দ্য প্রফেট - লেজলি হেইজেলটন)
Sei shob boi সেই সব বই
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৩/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৩/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook (দ্য প্রফেট - লেজলি হেইজেলটন)
Sei shob boi সেই সব বই
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৪/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৪/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook (দ্য প্রফেট - লেজলি হেইজেলটন)
Sei shob boi সেই সব বই
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৫/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৫/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook (দ্য প্রফেট - লেজলি হেইজেলটন)
Sei shob boi সেই সব বই
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৬/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৬/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook (দ্য প্রফেট - লেজলি হেইজেলটন)
Sei shob boi সেই সব বই
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৭/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৭/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook (দ্য প্রফেট - লেজলি হেইজেলটন)
Sei shob boi সেই সব বই
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৮/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৮/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook (দ্য প্রফেট - লেজলি হেইজেলটন)
Sei shob boi সেই সব বই
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৯/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ৯/১০ || The First Muslim - Lesley Hazleton || Bangla Audiobook (দ্য প্রফেট - লেজলি হেইজেলটন)
Sei shob boi সেই সব বই
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ১০/১০ || The First Muslim -Lesley Hazleton || Bangla Audiobook
দ্য প্রফেট - লেজলি হেইজেলটন || পর্ব - ১০/১০ || The First Muslim -Lesley Hazleton || Bangla Audiobook (দ্য প্রফেট - লেজলি হেইজেলটন)
Sei shob boi সেই সব বই