𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 01:50 PM • 49 views • Original: October 24, 2022 05:30 AM
ইসলামিক
কুখ্যাত নারীবাদী ফারজানা মাহবুবার 'ইসতিহক্বাকুল হাবস' সংক্রান্ত বাদায়েউস সানায়ের একটি ইবারাত ও তালাক সংক্রান্ত কতিপয় ফিকহি বিষয় নিয়ে মনগড়া পোস্ট দেখে প্রতীয়মান হল এ মহিলা কতটা বিকৃত মানসিকতার!

পোস্ট পড়ার পর মনে হয়েছে মহিলাদের দাওরায়ে হাদিসের পর কেন তাখাসসুস ফিল ইফতার কোন সুযোগ নেই!

মহিলাদের নাকেসাতুল আকল (বুঝে কম, বলে বেশি) ও অধিকাংশ জাহান্নামী হওয়ার হাদিসটি যেন ফারজানা মাহবুবা নিজের জন্যই চেয়ে নিচ্ছে!!

আবূ সাঈদ খুদরী রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত,

অতঃপর মহিলাগণের নিকট গিয়ে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে মহিলাগণ! তোমরা সাদাকাহ কর।

আমাকে জাহান্নামে তোমাদেরকে অধিক সংখ্যক দেখানো হয়েছে। তারা বললেন, হে আল্লাহর রাসূল! এর কারণ কী? তিনি বললেনঃ তোমরা বেশি অভিশাপ দিয়ে থাক এবং স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাক।

হে মহিলাগণ! আকল-বুদ্ধিতে ও দ্বীনদারিতায় (ধার্মিকতায়) নাকেস (কম ও অপরিপূর্ণ) হওয়া সত্ত্বেও দৃঢ়চেতা পুরুষের বুদ্ধি হরণকারিণী তোমাদের মত কাউকে দেখিনি।

فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ فَقُلْنَ وَبِمَ ذَلِكَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ

[সহীহ বুখারী: ১৪৬২; সহীহ মুসলিম: ৮০]

অন্যত্র রয়েছে,

তারা (মহিলারা) বললেনঃ আমাদের দ্বীন ও আকল-বুদ্ধির ত্রুটি কোথায়, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেনঃ একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন, ’হ্যাঁ’। তখন তিনি বললেনঃ এ হচ্ছে তাদের আকল-বুদ্ধির ত্রুটি।

আর হায়েয অবস্থায় তারা কি সালাত ও সিয়াম থেকে বিরত থাকে না? তারা বললেন, ’হ্যাঁ’। তিনি বললেনঃ এ হচ্ছে তাদের দ্বীনের ত্রুটি।

قُلْنَ وَمَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ أَلَيْسَ شَهَادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ ‏"‌‏.‏ قُلْنَ بَلَى‏.‏ قَالَ ‏"‏ فَذَلِكَ مِنْ نُقْصَانِ عَقْلِهَا، أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ ‏"‌‏.‏ قُلْنَ بَلَى‏.‏ قَالَ ‏"‏ فَذَلِكَ مِنْ نُقْصَانِ دِينِهَا ‏"‌‏.‏

[সহীহ বুখারী: ২৯৮; মাজমাউয যাওয়ায়েদ ৩/১২৫]

উস্তাদ আব্দুল্লাহ আল মামুন হাফি:
24 অক্টোবর 2022
Back to Archive