বইঃ ভারতবর্ষের ইতিহাসঃরাষ্ট্রধর্ম ও ধর্মনিরপেক্ষতা।
লেখকঃ আমিনুল ইসলাম
আমরা স্কুলে কলেজে ভারতে ইসলামের আগমন সম্পর্কে পড়েছি, ভারতে মুসলিম শাসকদের নিয়ে পড়েছি।
কিন্তু সেসব বইগুলো আসলেই কি প্রকৃত তথ্য জানিয়েছে? নাকি বিশেষ সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেগুলো বইয়ে লেখা হয়েছে?
আমিনুল ইসলাম একজন ইতিহাস গবেষক। তিনি ইতিহাস নিয়েই লেখালেখি করেন। ৫০০+ পৃষ্ঠার মতো কলেবরের এই বইয়ে তিনি ভারতে ইসলাম ও মুসলমানদের আগমন সম্পর্কে বিভিন্ন সোর্স থেকে তথ্য এনেছেন, মুসলমান শাসকদের নিয়ে তৈরী মিথগুলোকে তিনি তথ্য ও ঐতিহাসিক দলিল দিয়ে খণ্ডন করেছেন। এনেছেন প্রচুর রেফারেন্স।
সেইসাথে ভারতের প্রসঙ্গে ইসলাম ও মুসলমানদের সাথে আরো যতসব রিলেটেড বিষয়গুলো আছে সেগুলো নিয়েও খুবই চমৎকার আলোচনা আছে।
যারা গোলাম আহমেদ মোর্তজা সাহেবের (রঃ) ’চেপে রাখা ইতিহাস’ পড়েছেন তাদের জন্য বইটা আরো তথ্য অনেক জোগাবে।
খাইরুল ভাই