শ্বেত সন্ত্রাস (শেষ পর্ব)|| চিন্তাপরাধ।। chintaoporadh audiobook ।। REVIVE YOUR IMAN
1,251 views
·
2 years ago
·
Revive Your Iman
Description
শ্বেত সন্ত্রাস|| চিন্তাপরাধ।। chintaoporadh audiobook ।। REVIVE YOUR IMAN
১৯শে এপ্রিল, ১৯৯৫। অ্যামেরিকা।
ঝলমলে স্নিগ্ধ সকাল।
পরিষ্কার আকাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে স্থির হয়ে থাকা সাদা মেঘ।
নগরের যান্ত্রিক কোলাহল তখনো জেঁকে বসেনি শান্ত সকালটার ওপর।
আটটা পঞ্চাশের দিকে শহরে ঢুকল একটা সাদা ফোর্ড এফ-৭০০ ট্রাক। মেইন রোড ধরে অলস গতিতে এগোল শহরের মাঝ বরাবর দাঁড়ানো মারে বিল্ডিংয়ের দিকে। ৯ তলা উঁচু সরকারি ভবনটাতে তখন শুরু হয়ে গেছে আরেকটা কর্মব্যস্ত দিনের তোড়জোড়। ৮.৫৭ এর দিকে একটা পাঁচ মিনিটের ফিউয জ্বালালো ট্রাকের চালক। ঠিক তিন মিনিট পর, টার্গেট থেকে এক ব্লক দূরে থাকা অবস্থায় জ্বালালো আরেকটা ফিউয, এবারেরটা দু-মিনিটের। বিল্ডিংয়ের ভেতর ডে-কেয়ার সেন্টারের নিচের ড্রপ অফ যোনে ট্রাকটা পার্ক করে সহজ স্বচ্ছন্দ ভঙ্গিতে গাড়ি থেকে নামল। শান্ত নির্লিপ্ত ভঙ্গিতে ট্রাকের দরজা লক করে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল পার্কিং লট থেকে। অল্প সময়ে টার্গেটের আর নিজের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য গেট থেকে বেরিয়ে এগোল কোনাকুনি।
৪,৮০০ পাউন্ড অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোমিথেন আর ডিসেল মিক্সচার নিয়ে যখন ট্রাকটা বিস্ফোরিত হলো ঘড়িতে তখন নটা বেজে দু-মিনিট। ট্রাকটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে তৈরি হলো ৩০ ফুট চওড়া ৮ ফুট গভীর খাদ। চুরমার হয়ে স্রেফ উধাও হয়ে গেল মারে বিল্ডিংয়ের এক-তৃতীয়াংশ। ভেঙে গুঁড়োগুঁড়ো হয়ে গেল আশেপাশের ২৫৮টা বিল্ডিংয়ের সব কাচ। শুধু ভাঙা কাচের উড়ন্ত ঝড়েই মারা পড়ল ৮ জন মানুষ। বিস্ফোরণের ৪ ব্লক রেডিয়াসের মধ্যে নানান মাত্রায় ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হলো আরও ৩২৪টা বিল্ডিং। পুড়ল আশেপাশের ৮৬টা গাড়ি। পরে জানা যাবে, বিস্ফোরণের কারণে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৬৫২ মিলিয়ন ডলার। ৫,০০০ পাউন্ড টিনএনটির শক্তি নিয়ে বিস্ফোরিত হওয়া ট্রাকবোমার শব্দ ও শক্তি অনুভূত হলো ৫৫ কিলোমিটার দূর পর্যন্ত। বিস্ফোরণস্থল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরের সিসমোগ্রাফে ধরা পড়ল রিখটার স্কেলে ৩.০ মাত্রার কম্পন। দিন শেষে জানা গেল ডে-কেয়ার সেন্টারের ১৯ শিশুসহ নিহত হয়েছে মোট ১৬৮ জন, আহত ৬৮০।
#চিন্তাকণিকা
ফিরিঙ্গিসেন্ট্রিক চিন্তা অবধারিতভাবে এক ও অভিন্ন করে ফেলে সভ্যতা, উন্নতি আর ‘পশ্চিমাত্ব’-কে। আমাদের এ উপসংহারে পৌঁছে দেয় যে, পশ্চিমের উন্নতির চাবিকাঠি হলো তাদের এনলাইটেনমেন্ট এবং তাদের পশ্চিমাত্ব। আমাদের অনগ্রসরতার কারণ হলো আমাদের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি এবং আমাদের অ-পশ্চিমাত্ব। এগুলোকে ঝেড়ে ফেলে পশ্চিমের অনুসরণ করাই হলো আধুনিক, সফল, ধনী ও সভ্য হবার উপায়। সভ্যতা, উন্নতি আর অগ্রগতির অর্থ হলো পশ্চিমের মতো হতে পারা। এ কথা সত্য সমাজের এবং ব্যক্তির, উভয়ের জন্য।
#চিন্তাপরাধ
‘যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার করে নিচ্ছ, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ততক্ষণ তোমাকে সহ্য করা হবে। যা করার সিস্টেমের ভেতরে ঢুকে করো, কিন্তু কোনোভাবেই সিস্টেমের বিরোধিতা করা যাবে না। প্রশ্ন করা যাবে না কাঠামো নিয়ে, বিশ্বব্যবস্থা আর সাম্রাজ্য নিয়ে। প্রশ্ন করা যাবে না হুবালের কর্তৃত্ব নিয়ে। অ্যামেরিকান সাম্রাজ্যের যুগে এটাই সবচেয়ে বড় অপরাধ। অপরাধী বলে বিবেচিত হবার জন্য কিছু করার, এমনকি বলারও প্রয়োজন নেই, সিস্টেমের বিরুদ্ধে কোনো চিন্তা থাকাই যথেষ্ট। এসব চিন্তা অবৈধ, এসব চিন্তা অপরাধ। যে শরীয়াহর অনুসরণ কিয়ামত পর্যন্ত আল্লাহ মানবজাতির ওপর ফরয করেছেন, যুগের হুবালের বিরুদ্ধে গিয়ে অ্যামেরিকান বিশ্বব্যবস্থার মোকাবেলায় সেই শরীয়াহ বাস্তবায়ন হোক এটা চাওয়া–কিছু করাও না, কিছু বলাও না–শুধু এটা চাওয়া অপরাধ। কিছু করার দরকার নেই, বলার দরকার নেই, চিন্তাটাই অপরাধ। থটক্রাইম। চিন্তাপরাধ।
,Revive Your Iman,revive your eman,chintaoporadh,asif adnan,chintaoporadh audiobook,shuvongkorer faki,চিন্তাপরাধ,Ilmhouse Publication,আমেরিকান সভ্যতা,আমেরিকার হত্যাকান্ড,আসিফ আদনান,AUDIO BOOK,#চিন্তাপরাধ,চিন্তাপরাধ chintaporadh,চিন্তাপরাধ অডিওবুক,চিন্তাপরাধ অডিও বুক,চিন্তাপরাধ সেক্যুলারাইযেইশান,চিন্তাপরাধ।আসিফ আদনান,Ilmhouse production,ইলম হাউজ,চিন্তার জট,গোড়ায় গলদ
facebook link:

Related videos
কখনও ঝরে যেও না | তারিক মেহেন্না | Trailer|| Revive your Iman
রোমান সভ্যতার প্রেতাত্মা | কখনও ঝরে যেও না । তারিক মেহেন্না । Revive Your Iman
মোহাচ্ছন্ন উম্মাহ || কালোজাদু সংক্রান্ত ঘটনা || কখনও ঝরে যেও না || Revive Your Iman
সবচেয়ে বেশি বুদ্ধিমান হতে হলে || সত্যিকারের সূখ || কখনও ঝরে যেও না| Revive Your Iman
ইস্তিকামাতঃ সবচেয়ে বড় কারামাত || কখনও ঝরে যেও না।| Revive Your Iman
রিদ্দা বা দ্বীন ত্যাগঃ কারণ এবং প্রতিকার| কখনও ঝরে যেও না | Revive Your Iman
বশ্যতার খেসারত | কখনও ঝরে যেও না | Revive your Iman
আসল রাজা | কখনও ঝরে যেও না । Revive Your Iman
মিশরের গৌরবগাঁথা | legacy of Egypt | অব্যর্থ তীর | Revive your Iman