তরুণদের বিপত্তিসমূহ || মানসিক বিকার ||Human Development Psychology Bangla || Psychological Audiobook
350 views
·
1 year ago
·
StoryPaths with Antor
Description
তরুণদের অপরিণত আচরণের ফলাফল
তরুণ-তরুণী যখন উপলব্ধি করে যে সমবয়স্ক সঙ্গীর দল তার আচরণকে অপরিণত আচরণ বলে মনে করছে এবং অন্যের দৃষ্টিতে সে তরুণের সঠিক ভূমিকা পালন করতে পারছে না তখন সে হীনমন্যতার শিকার হয়। নিজকে অবাস্তব লক্ষ্যে পরিচালিত না করলেও এ বয়সে তরুণ-তরুণীর আকাঙ্ক্ষা এবং যোগ্যতার মধ্যে এ পার্থক্য উপলব্ধি করে। যোগ্যতা এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য কম হলে ছেলে-মেয়ের আত্ম অসন্তুষ্টির মাত্রাও কম হয় সত্যি কিন্তু পার্থক্য বেশী হলে ছেলেমেয়ে নিজেদের অযোগ্য মনে করে এবং কখনো কখনো নিজেকে নিঃশেষ করতে চায় এমনকি আত্মঘাতী হওয়াও বিচিত্র নয়।
আত্মপ্রত্যাখানের মনোভাবের কোন বাহ্যিক প্রকাশ না থাকলেও ছেলেমেয়ের আচরণে অপঅভিযোজনের পরিচয়বহনকারী কতগুলো উপসর্গ অথবা ইঙ্গিত লক্ষিত হয়। তারুণ্যে অপঅভিযোজনের নির্দেশক কয়েকটি সাধারণ প্রবণতা নিম্নরূপ:
ক. দায়িত্বহীনতা: যেমন পড়াশোনার প্রতি অনীহা। পড়াশোনায় ফাঁকি দিয়ে ভাবনাচিন্তা মুক্ত জীবন কাটিয়ে দলীয়-স্বীকৃতি অর্জনের অভিলাষ।
খ. অতিরিক্ত আক্রমণাত্মক প্রবণতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস।
গ. নিরাপত্তাহীনতা বোধ নিরাপত্তার অভাব বোধের ফলে ছেলেমেয়ে চিরাচরিত প্রথায় দলীয় আদর্শের অনুগত হয়।
ঘ. প্রবাসে বসবাসকালীন ঘরে ফেরার অতিরিক্ত ইচ্ছা (homesickness) ।
ঙ. নিজকে নিঃশেষ করার ইচ্ছা।
চ. অতিরিক্ত কল্পনাবিলাস দৈনন্দিন জীবনের অসন্তুষ্টি দূর করার জন্য অতিরিক্ত অলীক চিন্তা।
ছ. প্রত্যাগমন প্রবৃত্তি: অন্যের অনুগ্রহ এবং স্বীকৃতি লাভের জন্য তারুণ্যের শিশুসুলভ আচরণ করার প্রবণতা।
: জ. বিভিন্ন আত্মরক্ষামূলক প্রক্রিয়া অবলম্বন। উদাহরণস্বরূপ যুক্তিসিদ্ধকরণ (rationalization), প্রক্ষেপণ (projection), অলীক চিন্তা (fantaey) অভিক্রান্তি (displacement)।
আত্মপ্রত্যাখ্যানকারী ব্যক্তি খুব তাড়াতাড়ি অসামাজিক ও অসুখী হয়ে পড়ে। যেসব ছেলেমেয়ের মনে এরকম ধারণা জন্মে তারা সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে অন্যান্য সঙ্গীসাথী যে আনন্দ উপভোগ করে তারা সে সুযোগ থেকে বঞ্চিত হয় এবং সুন্দর পারিবারিক সম্পর্কও এ অভাব.....
#তরুণদেরআচরণ
#বিকাশমনোবিজ্ঞান

Related videos
বাংলা দেশের ইতিহাস প্রাচীন যুগ ভূমিকা ও প্রকাশকের কথা। ড. রমেশ চন্দ্র মজুমদার রচিত।
বাংলাদেশের ইতিহাস (প্রাচীন যুগ) ড.রমেশ চন্দ্র মজুমদার রচিত ১ম পর্ব
বাংলার প্রাচীন জনপদ ও সীমানা,(বাংলাদেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার) ২য় পর্ব।
বাঙালি জাতির উৎপত্তি (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার) ৩য় পর্ব।
বাংলাদেশের প্রাক আর্যযুগ ও আর্য প্রভাব (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার)৪র্থ পর্ব।
বাংলার প্রাচীন ইতিহাস ( বাংলা দেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার পর্ব -৫
গুপ্ত শাসন ও গুপ্ত পরবর্তী যুগ (বাংলা দেশের ইতিহাস ড.রমেশ চন্দ্র মজুমদার ৬ষ্ট পর্ব)
প্রাচীন পাল সাম্রাজ্য (বাংলাদেশের ইতিহাস ড. রমেশচন্দ্র মজুমদার ৮ম পর্ব)
বাংলার পাল সাম্রাজ্যের পতন,বাংলাদেশের ইতিহাস, ড.রমেশচন্দ্র মজুমদার