ফাঁসীর মঞ্চে কর্নেল তাহের || ১ম পর্ব || এক অজানা কাহিনী || Colonel Taher's Untold Story ||
২১ জুলাই ১৯৭৬ সাল। ভোর চারটা। ঢাকা কেন্দ্রীয় কারাগার। শ্রাবণের আর্দ্র রাত বিদায় নিচ্ছে। এই দেশ, এই জাতি, এই সময় আর সমাজের ইতিহাসে এক কলঙ্কময় ঘটনা ঘটে গেল কারাভ্যন্তরে। মুক্তিযুদ্ধে সম্মুখসমরে পা হারানো একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিসংগ্রামের অন্যতম বীর সেনানায়ক কর্নেল আবু তাহের, বীর উত্তমকে তাঁরই মুক্ত করা স্বদেশভূমিতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো। ক্ষুদিরাম বসু, সূর্যসেনের সঙ্গে, গত শতাব্দীর শেষ প্রান্তে আরেকটি নাম যুক্ত হলো—কর্নেল আবু তাহের।
আজ আমাদের সামনে প্রশ্ন, তাহেরকে কেন ফাঁসীতে ঝুলতে হয়েছিলো, সময় কি তাঁর আদর্শ, তাঁর চেতনাকে হত্যা করতে পেরেছেন?
এক সামরিক প্রহসনের আদালতে কর্নেল তাহেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ২০১১ সালের ২২ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় তাঁকে আবার প্রকৃত দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করল এবং তাঁর সব মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করল। বাংলাদেশে যাতে আর কখনো কোনো প্রহসনের বিচারে কর্নেল তাহেরের মতো দেশপ্রেমিককে জীবন দিতে না হয়, সেটিই সবার চাওয়া।
১ম পর্ব - https://www.youtube.com/watch?v=fpbO6trp6QI&t=636s
২য় পর্ব - https://www.youtube.com/watch?v=lRV7m-0XnLg&t=1871s
৩য় পর্ব - https://www.youtube.com/watch?v=l87Fwo3gAJ8&t=15s
শেষ পর্ব - https://www.youtube.com/watch?v=qNW6Bu16d54
"অডিওবুকস বাই বুক ব্যাংক - আপনাকে স্বাগতম এক অনন্য অডিওবইয়ের জগতে। আমরা বিশ্বাস করি, প্রতিটি বইয়ের পৃষ্ঠা খুললেই একটি নতুন জগৎ উন্মোচিত হয়, আর সেই জগৎকে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের চ্যানেলে আপনি পাবেন বাংলাদেশের গৌরবময় ইতিহাসের অডিওবই, সেইসঙ্গে এমন অনেক বই যা রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়েছে, কিন্তু জানার অধিকার সবার রয়েছে। আমরা নিয়ে এসেছি সেলফ হেল্প বই, যা আপনাকে ব্যক্তিগত উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, এবং বিজনেস বই, যা আপনাকে আপনার ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়াও আমরা পড়ছি বিখ্যাত ব্যক্তিদের জীবনী, যা থেকে আপনি তাদের জীবন ও সংগ্রামের গল্প শুনতে পাবেন। আপনি যদি একজন বইপ্রেমী হন এবং নতুন জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলটি আপনার জন্যই।
আমাদের লক্ষ্য: সবাইকে জ্ঞানের আলোয় আলোকিত করা এবং বইয়ের জগৎকে সহজলভ্য করা। শুনুন, জানুন, এবং সমৃদ্ধ হোন আমাদের সঙ্গে।"
#AudiobooksByBookBank #বাংলাদেশেরইতিহাস #নিষিদ্ধবই #SelfHelpBooks #BusinessBooks #Biographies #BanglaAudiobooks #অডিওবই #BookLovers #জ্ঞান #BanglaHistory #BookWorm #PoliticalBooks #Motivation #Inspiration