Description
Letter To A Child Never Born এই শিরোনামে লেখা বিখ্যাত এই উপন্যাসটির লেখক ইতালিয়ান সাংবাদিক ও লেখক ওরিয়ানা ফাল্লাচি। উপন্যাসে এক মা কথা বলছেন তার জরায়ুতে বেড়ে ওঠা ভ্রূণটির সঙ্গে। এখনো জন্ম না নেয়া শিশুটি সমাজের চোখে অনাকাঙ্ক্ষিত, বেশিরভাগের মতে ‘অবৈধ’। কিন্তু সমাজের সব ভ্রুকুটির বিরুদ্ধে অবস্থান নিয়ে এই মা তার সন্তানটিকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নিয়েছেন; শিশুটিকে বলছেন জরাগ্রস্ত ও বৈষম্যে ভরা এক দুনিয়ার কথা, বলছেন তার নিজের জীবনে ঘটা নানা অপ্রীতিকর অভিজ্ঞতা ও আত্মোপলব্ধির কথা। দ্বিধা, শঙ্কা, দুশ্চিন্তা আর সবশেষে আশার দোলাচলে এই মাকে আমরা যে কথাগুলো বলতে দেখি, তা পাঠককে ভাবাবে প্রচলিত সামাজিক সংস্কার সম্পর্কে।
বাংলায় অনুবাদক আনু মুহাম্মদ উপন্যাসটির শিরোনাম দিয়েছেন ‘হাত বাড়িয়ে দাও’। ১৯৭৫ সালে প্রথম ফাল্লাচি বইটি ইতালীয় ভাষায় প্রকাশ করেন ‘Lettera a un bambino mai nato’ শিরোনামে। ১৯৭৬ সালে জন শিপলি এটি ইংরেজিতে অনুবাদ করেন এবং শিরোনাম দেন ‘Letter to a Child Never Born’।
#Letter_To_A_Child_Never_Born #Oriana_Fallaci #হাত_বাড়িয়ে_দাও #ওরিয়ানা_ফাল্লাচি #Lettera_a_un_bambino_mai_nato #Audiobook # বাংলা_অডিওবুক #উপন্যাস #বাংলাবই #ইতালীয়_উপন্যাস #নারীবাদ #মা #মায়ের_গল্প #মা_ও_শিশুর_গল্প #a_story_of_a_mother_and_child #unwanted_child #story_of_a_mother #mother #child #novel #feminism #feminist_novel #italian_novel #bangla_audiobook #audiobook_in_bengali #bangla_book #translated_novel