#খালিদ_ইবনুল_ওয়ালিদ_রা. #Khalid_Ibn_Al_Waleed #আল্লাহর_তরবারী #Audio_Book #Islamic_History
মাত্র ৩ হাজার সেনা নিয়ে প্রায় ২ লাখ সেনার বাহিনীকে পরাজিত করা সেনাপতির নাম খালিদ ইবনুল ওয়ালিদ। ইসলামের অস্ত্রযুুদ্ধে তাঁর বীরত্ব ও বিচক্ষণতার দাস্তান অবিস্মরণীয়। নবিজির দুআ ও শিক্ষায় তাঁর মধ্যে ঘটেছিল কাঙ্ক্ষিত সব গুণের সমাবেশ। ফলে সাহাবিদের কাফেলায় তিনি হয়ে উঠেছিলেন অনন্য। ছাড়িয়ে গিয়েছিলেন নিজের সত্তাকেও। আর তাই ইসলামগ্রহণের পর মাত্র ১৪ বছরের জীবনে উপহার দিয়ে গেছেন অকল্পনীয় সব বিজয়। রণনৈপুণ্য, বীরত্ব, ইখলাস প্রভৃতি গুণের কারণে খালিদ উম্মাহর অবশ্যপাঠ্য মনীষার তালিকাশীর্ষে বরিত।
এই গ্রন্থ শুধু খালিদের জীবনী নয়; নবিজি থেকে উমরের যুগ পর্যন্ত সময়ের বর্ণিল এক রণমানচিত্র বটে, যেখানে তথ্য ও তত্ত্বের আলোকে সূক্ষ্ম গবেষণা আর তীক্ষ্ণ বিচার-বিশ্লেষণে বয়ান করা হয়েছে গুরুত্বপূর্ণ নানাবিধ ঘটনা। বিশেষভাবে খালিদকে চিত্রিত করার পাশাপাশি আঁকা হয়েছে আরও অনেক সাহাবির রণ-নৈপুণ্যের দশদিগন্ত। দেওয়া হয়েছে খালিদ ও উমরকে নিয়ে ছড়ানো প্রোপাগান্ডার দালিলিক জবাব। তুলে ধরা হয়েছে খালিদের অনন্যতার গুপ্তরহস্যও।
খালিদ ইবনুল ওয়ালিদ রা. | Khalid Ibn Al-Waleed । আল্লাহর তরবারী | "১ম খন্ড" ।
Thumbnail Design
Audio Book - Islamic History
⚠ ডিসক্লেইমার:
Audio Book - Islamic History তথা এই চ্যানেলটি কোন ধরনের নিষিদ্ধ ও রাষ্ট্রেদ্রোহী কার্যকলাপকে উৎসাহ দেয় না। এই চ্যানেলে পঠিত, প্রচারিত তথ্য ও বিষয়গুলো শুধুমাত্র জানানো এবং শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরী।
📢 Audio Book - Islamic History বাংলাদেশ তথা সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য ইসলামি বই, ইতিহাস, সাহিত্য এবং আলোচনা সম্বলিত একটি ইউটিউব চ্যানেল।
👍লাইক করুন, 💬মতামত দিন, ♻শেয়ার করুন, 🙏সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।