Description
Man's Search for Meaning Bangla Audiobook || ম্যান'স সার্চ ফর মিনিং বাংলা অডিওবুক || Book Bank
ভিক্টর এমিল ফ্র্যাংকেল এর মতো প্রতিভাবান এবং হিতৈষী চিকিৎসক, শিক্ষক ও লেখক আমাদের সমাজে বিরল। তার অন্যান্য রচনার মধ্যে ম্যানস সার্চ ফর মিনিং বইটি
পাঠকের সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এবং অগনিত মানুষ এটি পাঠ করে উপকৃত হয়েছেন। ফ্র্যাংকেলের মতে-সকলের মানুসিক ও শারীরিক সুস্থতার জন্য নিজেদের
জীবনের তাৎপর্য সন্ধান ও সনাক্ত করা প্রয়োজন। তিনি একাধারে একজন মনোবিজ্ঞানী, স্নায়ু ও মনোরোগ চিকিৎসক ছিলেন। বংশগতভাবে ইহুদি হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের
সময় নাৎসি বাহিনী তাকে সপরিবারে আটক করে কনসানট্রেশন ক্যাম্পে প্রেরণ করে। তিনি ব্যাতীত তার পরিবারের বাকি সদস্যরা সেখানে নিহত হন। ফ্র্যাঙ্কেল ৪ টি কনসান্ট্রেশন
ক্যাম্পে ৩ বছর বন্ধী জীবন অতিবাহিত করার পর ১৯৪৫ সালে যুদ্ধ শেষে মুক্তি লাভ করেন। তার নাৎসি ডেথক্যাম্পের প্রত্যাহিক জীবন ও আত্মিক অস্তিত্ব রক্ষা সম্পর্কিত
অভিজ্ঞতা-বিভিন্ন প্রজন্মের পাঠক পাঠক ও চিকিৎসকের আজও আকৃষ্ট করে চলেছে। নিজের জীবনের প্রত্যাক্ষ অভিজ্ঞতা এবং তার রোগীদের গুরুতর সমস্যাকে বিশ্লেষণ
করে ফ্র্যাংকেল এমন যুক্তি প্রদান করেছেন যে জীবনের বিপর্যয়গুলোকে যদিও এড়ানো সম্ভব নয়, কিন্তু আমরা স্বাধীনভাবে নির্ধারন করতে পারি কিভাবে প্রতিকুলতাকে
মোকাবেলা করবো এবং কষ্টের তাৎপর্য আবিস্কারের চেষ্টার মাধ্যমে মনোবল অক্ষুন্ন রাখবো। ফ্র্যাঙ্কেল প্রনীত চিকিৎসা পদ্ধতি লোগোথেরাপি, যে মৌলিক ধারনার
ভিত্তিতে গড়ে উঠেছে তা হলো- মানুষের জীবনের মূল আকাঙ্ক্ষা সুখ-সন্ধান করা নয় বরং নিজের জীবনের তাৎপর্য সন্ধান করা। ম্যানস সার্চ ফর মিনিং সমগ্র বিশ্বে
একটি অন্যতম ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ গ্রন্থের স্থান অধিকার করেছে, এই রচনাটি থেকে আমরা আমাদের জীবনের প্রতিটি কর্মের তাৎপর্য আবিস্কারের প্রেরণা পেতে পারি।
প্রারম্ভিকাঃ 00:00:00
অধ্যায় ১ - 00:00:15
অধ্যায় ২ - 03:54:25
অধ্যায় ৩ - 05:31:10
উপসংহার - 06:12:19