Playlist Audiobooks
Description
সারিয়ায়ে মুতা, মক্কাবিজয়, হুনাইন ও তায়েফযুদ্ধ এবং উমরায়ে জিইররানা
এক. সারিয়ায়ে মুতা
মুতা** অঞ্চলটি শামের বালকা শহরের পার্শ্ববর্তী একটি এলাকা। বায়তুল মাকদিস থেকে প্রায় দুই মঞ্জিল দূরে। এখানেই মুসলমান ও রোমানদের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়।
এই যুদ্ধের কারণ ছিল, রোম সম্রাট কায়সারের পক্ষ থেকে শামের বালকায় নিযুক্ত বসরার গভর্নর ছিল আমর ইবনু শুরাহবিল। সে নবিজির দূত হারিস ইবনু উমায়ের রা.-কে হত্যা করে। আর দূত হত্যা ছিল তখনকার রীতিনীতির সম্পূর্ণ বিরোধী। এটা ছিল যুদ্ধ ঘোষণার নামান্তর। ফলে মুসলিমদের যুদ্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না।
নবিজি যখন হারিস ইবনু উমায়েরের শহিদ হওয়ার সংবাদ পান, তখন জায়েদ ইবনু হারিসার নেতৃত্বে ৩ হাজার সেনার এক বাহিনী তার বিরুদ্ধে পাঠান। জায়েদের বাহিনী যখন মুতা অঞ্চলে পৌঁছায়, তখন রোমানরাও এ সম্পর্কে জানতে পারে। ফলে তারা দেড় লাখ সেনার এক বিশাল বাহিনী নিয়ে মুসলিমদের মোকাবিলায় যুদ্ধ করতে এগিয়ে আসে।
কয়েকদিন যুদ্ধ চলার পর আল্লাহ তাআলা দেড় লাখ কাফিরের বিশাল বাহিনীর অন্তরে মাত্র ৩ হাজার মুসলিমের এমন ভীতি সঞ্চার করেন যে, যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় তারা খুঁজে পায়নি।
দুই, মক্কাবিজয়
হুদায়বিয়ার সন্ধিপত্রে যেসব শর্ত লেখা ছিল, মুসলিমরা তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী সেগুলো পূর্ণ নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে পালন করছিলেন। কিন্তু অষ্টম
'মুতা' জর্দানের বালকা এলাকার নিকটবর্তী একটি জনপদ। এই জায়গা থেকে বায়তুল মাকদিসের দূরত্ব মাত্র দুই মনজিল। এখানেই মুতার যুদ্ধ সংঘটিত হয়েছিল।