সাঁকো | শ্রীজাত বন্দ্যোপাধ্যায় | বাংলা কবিতা | রেবা আক্তার |Sanko|Srijaat bandopadhyay | Reba Akter

Description

কবিতা: সাঁকো
কবি: শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
আবৃত্তি: রেবা আক্তার

‘চলে গেলে কেন?’– এ-প্রশ্ন করা সোজা।
‘থাকলেই হতো’– এ-কথা বলাও সহজ।
দূর থেকে তবু কিছুতে যায় না বোঝা,
কার বেঁচে থাকা কতখানি ভারবহ।

মুখে মৃদু হাসি লেগে থাকে যতদিন,
আমরা সকলে ধরে নিই, ভাল আছে।
ভিতরে ভিতরে আয়ু হয়ে আসে ক্ষীণ…
কে আর জীবনে বাঁচার জন্য বাঁচে!

ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক,
চড়া আলোতেও মনখারাপের ভয়।
চশমার নীচে ঢাকা পড়ে যায় চোখ…
অবসাদ কোনও কুশলকাব্য নয়।

আমরা সকলে বিচারসভার হোতা,
আমরা সকলে সব জানি। সব কিছু।
খালি পা-ই বোঝে, কোথায় পেরেক পোঁতা,
আজও মন তাই মৃত্যুর কাছে নিচু।

যে গেছে, সে নেই। যারা আছে, তারা থাক।
মন খুলে দিক জানলার মতো রোজ।
সকলে পাঠাক পরস্পরকে ডাক,
যে ফেরেনি, আমি নিয়েছি তো তার খোঁজ?

জাগা যে অসহ। তাই ঘুমে চলে যাও।
যারা আছি, যেন বেঁধে নিতে পারি সাঁকো…
জানি দুষ্কর, বলতে চাইছি তাও –
বিপদের দিনে বন্ধুকে কাছে রাখো।

Details

390 Views
কবিতা: সাঁকো
কবি: শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
আবৃত্তি: রেবা আক্তার

‘চলে গেলে কেন?’– এ-প্রশ্ন করা সোজা।
‘থাকলেই হতো’– এ-কথা বলাও সহজ।
দূর থেকে তবু কিছুতে যায় না বোঝা,
কার বেঁচে থাকা কতখানি ভারবহ।

মুখে মৃদু হাসি লেগে থাকে যতদিন,
আমরা সকলে ধরে নিই, ভাল আছে।
ভিতরে ভিতরে আয়ু হয়ে আসে ক্ষীণ…
কে আর জীবনে বাঁচার জন্য বাঁচে!

ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক,
চড়া আলোতেও মনখারাপের ভয়।
চশমার নীচে ঢাকা পড়ে যায় চোখ…
অবসাদ কোনও কুশলকাব্য নয়।

আমরা সকলে বিচারসভার হোতা,
আমরা সকলে সব জানি। সব কিছু।
খালি পা-ই বোঝে, কোথায় পেরেক পোঁতা,
আজও মন তাই মৃত্যুর কাছে নিচু।

যে গেছে, সে নেই। যারা আছে, তারা থাক।
মন খুলে দিক জানলার মতো রোজ।
সকলে পাঠাক পরস্পরকে ডাক,
যে ফেরেনি, আমি নিয়েছি তো তার খোঁজ?

জাগা যে অসহ। তাই ঘুমে চলে যাও।
যারা আছি, যেন বেঁধে নিতে পারি সাঁকো…
জানি দুষ্কর, বলতে চাইছি তাও –
বিপদের দিনে বন্ধুকে কাছে রাখো।

Related Audio Books

বাইবেল কোরআন ও বিজ্ঞান | প্রথম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor
বাইবেল কোরআন ও বিজ্ঞান | প্রথম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor (বাইবেল কোরআন ও বিজ্ঞান)
voice_liquor বাইবেল কোরআন ও বিজ্ঞান ডা. মরিস বুকাইলি
বাইবেল কোরআন ও বিজ্ঞান | দ্বিতীয় পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor
বাইবেল কোরআন ও বিজ্ঞান | দ্বিতীয় পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor (বাইবেল কোরআন ও বিজ্ঞান)
voice_liquor বাইবেল কোরআন ও বিজ্ঞান ডা. মরিস বুকাইলি
বাইবেল কোরআন ও বিজ্ঞান | তৃতীয় পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor
বাইবেল কোরআন ও বিজ্ঞান | তৃতীয় পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor (বাইবেল কোরআন ও বিজ্ঞান)
voice_liquor বাইবেল কোরআন ও বিজ্ঞান ডা. মরিস বুকাইলি
বাইবেল কোরআন ও বিজ্ঞান | চতুর্থ পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor
বাইবেল কোরআন ও বিজ্ঞান | চতুর্থ পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor (বাইবেল কোরআন ও বিজ্ঞান)
voice_liquor বাইবেল কোরআন ও বিজ্ঞান ডা. মরিস বুকাইলি
বাইবেল কোরআন ও বিজ্ঞান | পঞ্চম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor
বাইবেল কোরআন ও বিজ্ঞান | পঞ্চম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor (বাইবেল কোরআন ও বিজ্ঞান)
voice_liquor বাইবেল কোরআন ও বিজ্ঞান ডা. মরিস বুকাইলি
বাইবেল কোরআন ও বিজ্ঞান | ষষ্ঠ পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor
বাইবেল কোরআন ও বিজ্ঞান | ষষ্ঠ পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor (বাইবেল কোরআন ও বিজ্ঞান)
voice_liquor বাইবেল কোরআন ও বিজ্ঞান ডা. মরিস বুকাইলি
বাইবেল কোরআন ও বিজ্ঞান | সপ্তম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor
বাইবেল কোরআন ও বিজ্ঞান | সপ্তম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor (বাইবেল কোরআন ও বিজ্ঞান)
voice_liquor বাইবেল কোরআন ও বিজ্ঞান ডা. মরিস বুকাইলি
বাইবেল কোরআন ও বিজ্ঞান | অষ্টম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor
বাইবেল কোরআন ও বিজ্ঞান | অষ্টম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor (বাইবেল কোরআন ও বিজ্ঞান)
voice_liquor বাইবেল কোরআন ও বিজ্ঞান ডা. মরিস বুকাইলি
বাইবেল কোরআন ও বিজ্ঞান | নবম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor
বাইবেল কোরআন ও বিজ্ঞান | নবম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor (বাইবেল কোরআন ও বিজ্ঞান)
voice_liquor বাইবেল কোরআন ও বিজ্ঞান ডা. মরিস বুকাইলি
বাইবেল কোরআন ও বিজ্ঞান | দশম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor
বাইবেল কোরআন ও বিজ্ঞান | দশম পর্ব | ডা. মরিস বুকাইলি | @voice_liquor (বাইবেল কোরআন ও বিজ্ঞান)
voice_liquor বাইবেল কোরআন ও বিজ্ঞান ডা. মরিস বুকাইলি