সঙ্গিনী | শঙ্খ ঘোষ | জিহাদ হাবিব | কবিতা | Songini| shankha ghosh | Zihad Habib | Bangla Poem

Playlist Audiobooks

Description

কবিতা: সঙ্গিনী
কবি: শঙ্খ ঘোষ
আবৃত্তি: জিহাদ হাবিব
#শঙ্খ ঘোষ_#সঙ্গিনী


হাতের উপর হাত রাখা খুব সহজ নয়
সারা জীবন বইতে পারা সহজ নয়
এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে
সহজ কথা ঠিক ততটা সহজ নয় ।

পায়ের ভিতর মাতাল, আমার পায়ের নিচে
মাতাল, এই মদের কাছে সবাই ঋণী ––
ঝলমলে ঘোর দুপুরবেলাও সঙ্গে থাকে
হাঁ-করা ওই গঙ্গাতীরের চণ্ডালিনী ।

সেই সনাতন ভরসাহীন অশ্রুহীনা
তুমিই আমার সব সময়ের সঙ্গিনী না ?
তুমি আমায় সুখ দেবে তা সহজ নয়
তুমি আমায় দুঃখ দেবে সহজ নয় ।