Playlist Audiobooks
Description
তরুণ বয়সে নৈতিক আচরণের রূপ
সমবয়স্ক দলের প্রত্যাশা কিভাবে পূর্ণ করা যায় তরুণ বয়সে অবশ্যই সে ক্ষমতা অর্জন করতে হবে। এছাড়াও বড়দের নির্দেশনা, পরিচালনা, কিম্বা শাস্তির ভয়ে ছোটবেলায় ছেলেমেয়ে যেভাবে নিজেদের আচরণ সংশোধন করতে শেখে সেভাবে প্রত্যাশিত আচরণ এ বয়সে করতে পারবে না। এও সবাই আশা করে যে এ বয়সে ছেলেমেয়ে ছোটবেলায় খণ্ড খণ্ড নৈতিক ধারণাগুলোর পরিবর্তে সাধারণ নৈতিক নীতিমালা তৈরি করতে শিখবে এবং নীতিমালা অনুসারে জীবনকে পরিচালনা করবে। একই ভাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছোটবেলা মা-বাবার উপর অর্পিত আচরণ নিয়ন্ত্রণের দায়িত্ব নিজেকে নিতে হবে। মিচেল (Mitichell) ৬৪ তরুণদের নৈতিক আচরণের যে পাঁচটি প্রধান পরিবর্তন দেখতে পান সেগুলো হল:
ক. বয়ঃবৃদ্ধির সাথে সাথে শৈশবের স্কুল (concrete) নৈতিক ধারণা ধীরে ধীরে বিমূর্ত (abstract) ধারণায় রূপান্তরিত হয়।
খ. অন্যায় বোধের চেয়ে কাজের যথার্থতা সম্পর্কে দৃঢ় বিশ্বাস অনেক বেশী শক্তিশালী হয়। ক্রমে এ বয়সে ন্যায়পরায়ণতা বোধ প্রাধান্য লাভ করে।
গ. ছেলেমেয়ে ক্রমে যুক্তির সাহায্যে কোনটি ন্যায় কোনটি অন্যায় তা বিচার করার ক্ষমতা অর্জন করে। ছোটবেলার চেয়ে এ বয়সে সামাজিক এবং ব্যক্তিগত নৈতিক নীতিমালা বেশী সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারে এবং নৈতিক সমস্যা নিরসন করতে যোগ্যতা অর্জন করে।
ঘ. ন্যায়পরায়ণতাবোধের আত্মকেন্দ্রিক রূপটি ধীরে ধীরে অদৃশ্য হয়।
ঙ. এক অর্থে ন্যায়পরায়ণতা মানসিক ক্ষতির কারণ হয়ে পড়ে। কারণ নৈতিকতাবোধ আবেগ সৃষ্টি করলে ছেলেমেয়ের মনে চাপের সৃষ্টি হয়। পিয়াজের মতে তরুণ ছেলেমেয়ের জ্ঞান বিকাশে নীতির (Formal operation) প্রাধান্য দেখা যায়। এ বয়সে তরুণ-তরুণী একটি সমস্যার বিভিন্ন দিক পর্যালোচনা করতে সক্ষম এবং সমস্যার বিভিন্ন সমাধান অনুমান করতে পারে। এভাবে নিজেদের সমস্যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে সমাধানের জন্য বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে পারে।
কোলবার্গের (Kohlberg)৩ মধ্যে ছেলেমেয়েদের নৈতিকতা আচরণ নৈতিক বিকাশের তৃতীয় স্তর অর্থাৎ সমাজে প্রচলিত নৈতিক ধারণার পূর্ববর্তী পর্যায়ে অবস্থান করা উচিত। এ পর্যায়ে আত্মস্বীকৃত নৈতিক নীতিমালার উদ্ভব....
#বিকাশমনোবিজ্ঞান