আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করা। কিন্তু আমাদের ইবাদতের উদ্দেশ্য হয়ে যাচ্ছে “সেক্যুলারদেরকে কাউন্টার দেয়া”।
কথাটা আপেক্ষিকভাবে সুন্দর হলেও এর ফলে আমাদের দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে। যেমন: প্রতিটা ফিতনার একেকটা “দ্বীনি” ভার্সন বের হচ্ছে। দুনিয়ার নিয়মে, দুনিয়া নিয়ে তাদের সাথে প্রতিযোগিতার লড়াইয়ে নেমে হারিয়ে যাচ্ছে তাকওয়া, মিলিয়ে যাচ্ছে হায়া, মুচ্ছে যাচ্ছে গাইরত, হেরে যাচ্ছে ঈমান।
দুনিয়া অর্জনের জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত হলেও এর সীমারেখা কতটুকু?
আল্লাহ্ তা’আলা কুরআনে যে সফলতার সংজ্ঞা দিয়েছেন সেটা কি দুনিয়াবি সংজ্ঞার সাথে আদৌ মিলবে? আমাদের সাহাবায়ে কেরাম (রা.) দ্বীনের জন্য পেটে পাথর বেঁধে পড়ে থাকলেও আমরা পেটের জন্য দুনিয়া নিয়ে পড়ে থাকছি!
আমাদের সমস্যাটা আসলে কোথায়? ইসলামের বুঝ তাঁদের (রা.) কেমন ছিলো? আমাদের কেমন? আমরা কি সকল ফিতনার উর্ধ্বে চলে গেছি? যেখানে আল্লাহকে ভয় করার কথা বললে দুনিয়ার সবক দিয়ে কান গুঁজে দেয়া হয়? যেখানে ঈমানের জায়গা সবার শেষে হয়?
মিরাজ হুসাইন