অনলাইনে বিপ্লব ঘটিয়ে ফেলা তো খুব সহজ, কিন্তু অফলাইনে ঘুনে ধরা সমাজের সামান্য পরিবর্তনও অনেক কষ্টের, ধৈর্যের। অনলাইনের অবদানকে অস্বীকার না করেই আমি অনুরোধ করতে চাই, অনলাইনের ফ্যান্টাসি থেকে বের হয়ে আসুন। অফলাইনে আসুন। কাজের কত বিস্তৃত ময়দান পড়ে আছে, হয়তো সেটা আপনার কল্পনারও বাইরে।
উম্মাহর কত তাকাযা। কত বিপদ। কত ফিতনা। এগিয়ে আসুন। উদ্যোগ নিন। দায়িত্ব মনে করে কাজ করুন। সফলতা আসবেই। এ মাটির গভীরে আমাদের শেকড়। এ ভূমির শিখরেও আমরা পৌঁছবো ইনশাআল্লাহ।
উস্তাদ মনিরুল ইসলাম ইবনে জাকির