𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 05:50 AM • 54 views • Original: November 10, 2022 01:14 AM
হিশাম ইবন উরওয়া বলেন,
ইবন ইসহাক আমার স্ত্রী ফাতেমা বিনতুল মুনযির থেকে হাদীস বর্ণনা করেন। আল্লাহর কসম! সে কখনো আমার স্ত্রীকে দেখেনি।
.
আমি (ইমাম যাহাবী) বলি, হিশামের শপথ সত্য। ইবন ইসহাক কখনো হিশামের স্ত্রীকে দেখেননি। ইবন ইসহাক দেখার দাবিও করেননি। শুধু বলেছেন যে তার থেকে বর্ণনা করেছেন। আমরাও বেশ কয়েকজন মহিলা থেকে হাদীস শুনেছি, কিন্তু তাদেরকে দেখিনি। একইভাবে অনেক তাবেয়ী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদীস শুনেছেন, তারা কখনো উনার সুরত দেখেনি।
.
[সিয়ারু আ-লামিন নুবালা: ৭/৩৮]



Collect from Abdullah Majomder
Back to Archive
Related Posts
Related Books (PDF)