𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 04:41 AM • 102 views • Original: October 22, 2022 12:49 PM
খবর
‘ ৮ এপ্রিল ।সকাল ৬:২১ মিনিট । বাগদাদের correspondent থেকে আমি একটা ফোনকল পাই । সে জানায় অফিসের আশেপাশে একটা বড় সড় যুদ্ধ হচ্ছে । আমি তাদের on air এ দিলাম সাথে সাথে । কিন্তু আশেপাশে বোমা হামলা হওয়ায় তারা ছাদে গিয়ে রিপোর্ট করতে পারছিল না । সে বলল, সুযোগ পেলেই তারা ফিল্মিং শুরু করবে ।তারা ৬:৪৭ এ ফিল্মিং শুরু করল । হঠাৎ অন্য এক correspondent জানালো , একটা বিমান তাদের মাথার ওপর ঘুরাঘুরি করছে। প্লেন টা নিচু হয়ে আমাদের অফিসের দিকে নিশানা তাক করল । তারপর মিসাইল ছুঁড়ল আমাদের অফিসকে লক্ষ্য করে । আমাদের অফিস বিধ্বস্ত হল ।

তারেক মারা গেল ।

সাধারণত আমাদের কোন স্টাফ হঠাৎ আহত হলে আমরা সব রিপোর্টার,ক্যামেরাম্যানের পরিবার থেকে ফোন কল পেতে থাকি । সেসময় অবাক করা বিষয় , আমরা শুধু মাত্র একটা ফোন কল পেলাম । সে ছিল তারেকের স্ত্রী ।

“তারেকের কী হয়েছে?”

আমরা তাকে তারেকের কথা বলি নি তখনো ।

“বলুন তারেকের কী হয়েছে । আমার মন বলছে ,তারেকের কিছু হয়েছে ”

কি বলতে পারেন তাকে আপনি তখন ?’

রেফারেন্সঃ
১। ‘Control room’ documentary by Jehane Noujaim
2। ‘The war you don’t see’ by John Pilger
৩। https://theintercept.com/2018/10/26/jamal-khashoggi-killing-tareq-ayoub/
৪। https://www.youtube.com/watch?v=YDu7bXqx8Ig

©️Rakayet rafi
Back to Archive