𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 05:50 AM • 55 views • Original: October 29, 2022 02:02 AM
ইসলামিক
এক ব্যবসায়ী সাহাবী ক্রেতার কাছ থেকে সবধরনের মুদ্রা গ্রহণ করতেন। তা সেটা মলিন-নোংরা মুদ্রা হোক কিংবা ফুটো পয়সা। অচল মুদ্রাগুলো তিনি আলাদা একটা কৌটায় জমিয়ে রাখতেন। মাস শেষে কষ্ট করে বায়তুল মা'ল থেকে সেগুলো বদলে নিয়ে আসতেন।

একজন এই কাজ দেখে তাঁকে প্রশ্ন করেন, "কেন আপনি শুধু শুধু এই অচল মুদ্রাগুলো নিজের কাছে রাখছেন? আর অন্যের জন্য এত কষ্ট করছেন?"

উত্তরে তিনি বলেন, "আমার নিজের জীবনে এমন অসংখ্য ত্রুটিপূর্ণ আমল আছে যা আমি আল্লাহ্‌র কাছে গ্রহণের আশায় থাকি। আমি মানুষের কাছ থেকে তাদের অকেজো মুদ্রা এই আশায় নিয়ে থাকি যেন আল্লাহ্‌ও ঠিক এমনি করে আমার ত্রুটিপূর্ণ আমল গ্রহণ করে নেন।"


ইলিয়াস ভাই
Back to Archive