১৫ আগস্ট রক্তাক্ত শেষরাত। ড. জাহিদুল ইসলাম। #১৫আগস্ট
3 views
·
5 days ago
·
StoryPaths with Antor
Description
সম্পাদকের কথা
'হে মহান মহাবীর/গর্ব তুমি বাঙালি জাতির/তুমিই তো জাতির পিতা/বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান/ তুমি রবে ততদিন/বাঙালি জাতির হৃদয়ে/যতদিন তোমার অর্জিত বাংলার পতাকার/সেই লাল রক্তিম সূর্য উদ্দীপ্ত হবে/বাংলার পূব আকাশে। বৃষ্টিঝরা শ্রাবনের অন্তিম দিনে সেদিন বৃষ্টি নয়, ঝরেছিল রক্ত। বাংলার ইতিহাসে সেই কলঙ্কিত দিন ১৫ আগস্ট। বাংলার ছাপান্ন হাজার বর্গমাইলের মতো বিশাল তার বুক থেকে রক্ত গোলাপের মতো লাল রক্ত ঝরেছিল ঘাতকের বুলেটে সেদিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বাসগৃহে, ৩২ নম্বরের সেই বাড়িতে আমাদের ইতিহাস তীর্থে, পতিত হয়েছিলেন কেবল তাঁর নশ্বর শরীর নিয়ে, কিন্তু তার অবিনশ্বর চেতনা ও আদর্শ ছিল মৃত্যুঞ্জয়ী। ঘাতকের সাধ্য ছিল না ইতিহাসের সেই মহানায়কের অস্তিত্বকে বিনাশ করা। সত্যিই ১৫ আগস্ট কাঁদারই দিন। সেদিন বাতাস কেঁদেছিল। শ্রাবণের বৃষ্টি নয়, আকাশের চোখে ছিল জল। গাছের পাতারা শোকে সেদিন ঝরেছিল অবিরল। এসেছিল সেই ভয়াবহ দিন। চারদিকে ঘাতকের উদ্ধত সঙ্গিন। মুছে দিতে চেয়েছিল রক্তের চিহ্নসহ জনকের লাশ। ভয়ার্ত বাংলায় ছিল ঘরে ঘরে দীর্ঘশ্বাস, সেই শোক জেগে আছে রক্তরাঙ্গা ওই পতাকায়, সেই শোক অনির্বাণও এখনো বাংলায়। নদীর স্রোতের মতো ছিল চির বহমান কাল থেকে কালান্তরে জ্বলবে এ শোকের আগুন।
বঙ্গবন্ধু আর বাংলাদেশ সমনাম। বঙ্গবন্ধুকে হত্যা করে তারা বাংলাদেশকেই হত্যা করতে চেয়েছিল, মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধজাত এ দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে। কিন্তু এত সহজেই কি মোছা যায় জনকের নাম আর জনকের স্বপ্নজাত দেশটিকে? ১৫ আগস্ট বেদনাবিদূর আর কলঙ্কের কালিমায় কলুষিত বিভীষিকাময় ইতিহাসের এক ভয়ঙ্কর দিন। সেদিন ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাসভবনসহ তিনটি বাড়িতে সংঘটিত খুনীদের এমন নারকীয় পৈশাচিক হত্যাযজ্ঞের এমন ভয়াল বীভৎসতার হৃদয়স্পর্শী ঘটনার পর বঙ্গবন্ধুসহ ১৮ জনের লাশ তিনটি বাড়ি ও হাসপাতালের মর্গ থেকে সংগ্রহ করে সেগুলো দাফন করার এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন আমার পিতা বিমান বাহিনীতে কর্মরত থাকার সুবাধে। তার জীবদ্দশায় ১৫ আগস্টের হৃদয়বিদারক ঘটনার বিবরণ শুনেছিলাম। তার মুখে সেদিনের ভয়াল ভীবৎস ঘটনার বিবরণ স্মৃতিতে আনলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খুনীও বোধ হয় আঁতকে উঠবে।
দেশিয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে নরপিশাচ ঘাতকের দল শুধু বঙ্গবন্ধুকেই নির্মমভাবে হত্যা করেনি, মেতে উঠেছিল অদম্য রক্তপিপাসায়। কিছু
১৫ আগস্ট রক্তাক্ত শেষরাত
#১৫আগস্ট
#শেখমুজিবুররহমান

Related videos
বাংলা দেশের ইতিহাস প্রাচীন যুগ ভূমিকা ও প্রকাশকের কথা। ড. রমেশ চন্দ্র মজুমদার রচিত।
বাংলাদেশের ইতিহাস (প্রাচীন যুগ) ড.রমেশ চন্দ্র মজুমদার রচিত ১ম পর্ব
বাংলার প্রাচীন জনপদ ও সীমানা,(বাংলাদেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার) ২য় পর্ব।
বাঙালি জাতির উৎপত্তি (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার) ৩য় পর্ব।
বাংলাদেশের প্রাক আর্যযুগ ও আর্য প্রভাব (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার)৪র্থ পর্ব।
বাংলার প্রাচীন ইতিহাস ( বাংলা দেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার পর্ব -৫
গুপ্ত শাসন ও গুপ্ত পরবর্তী যুগ (বাংলা দেশের ইতিহাস ড.রমেশ চন্দ্র মজুমদার ৬ষ্ট পর্ব)
প্রাচীন পাল সাম্রাজ্য (বাংলাদেশের ইতিহাস ড. রমেশচন্দ্র মজুমদার ৮ম পর্ব)
বাংলার পাল সাম্রাজ্যের পতন,বাংলাদেশের ইতিহাস, ড.রমেশচন্দ্র মজুমদার