সেকুলারিজমের শেষ পেড়েক? বঙ্গবন্ধু বাঙালির স্মৃতিতে। ড.জিল্লুর রহমান সিদ্দিকী |Sheikh Mujibur Rahman|
3 views
·
5 days ago
·
StoryPaths with Antor
Description
বঙ্গবন্ধু বাঙালির স্মৃতিতে
ড. জিল্লুর রহমান সিদ্দিকী
১৯৭৫-এর পনেরই আগস্টেও মতো মর্মান্তিক কোনো জাতির জীবনে বেশি ঘটে না। এ হত্যাকাণ্ড বিশ্বাসঘাতকতার ও রাষ্ট্রদ্রোহিতার একটি চরম দৃষ্টান্ত। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের রাষ্ট্রপতিই ছিলেন না, ছিলেন জাতির জনক, ছিলেন বাংলাদেশের স্থপতি। একাত্তরের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল প্রবাসী সরকার। তিনি সেই সরকারের ঘোষিত প্রেসিডেন্ট, যদিও পাকিস্তানের কারাগাওে বন্দি। অনুপস্থিতি সত্ত্বেও তিনি প্রবলভাবে উপস্থিত ছিলেন সকল বাঙালির চেতনায় এবং অবশ্যই প্রবাসী সরকারের সকল কর্মকাণ্ডের প্রেরণা হয়ে। মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল তারই নামে। তার অবর্তমানে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ঘাতকেরা শুধু সেদিনের রাষ্ট্রপতিকে হত্যা করেনি, তার পরিবারের উপস্থিত সকল সদস্যকে হত্যা করে। নারী, শিশু কেউ অব্যাহতি পায়নি সেই নিষ্ঠুর হত্যাযজ্ঞ থেকে। বিশ্বের ইতিহাসে এ নির্মম সহিংসতার তুলনা মেলা ভার। এ সহিংসতা ও নির্মমতা বঙ্গবন্ধুর পরিবারকে ছাড়িয়ে বিস্তৃত হয়েছিল তার নিকটাত্মীয় আরও দুটি পরিবারে। আক্রমণ পরিচালিত হয়েছিল যুগপৎ তিনটি বাড়িতে। পৃথক অবস্থানে বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ মণির বাসগৃহ ও ভগ্নিপতি সেরনিয়াবাতের বাসগৃহে আক্রান্ত হয়। তিনটি পরিবারের সন্তানসহ ওই আক্রমণে সর্বমোট ৩৭ জন নিহত হন।
বঙ্গবন্ধুর মৃতদেহ হেলিকপ্টারযোগে তার পৈত্রিক বাড়ি টুঙ্গিপাড়ায় নিয়ে যায়য় ঘাতকের লোকেরা, যারা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। তাকে সমাধিস্থ করা হয় চরম অবজ্ঞায়। অত্যন্ত দায়সারাভাবে তার দাফনে যেটুকু আনুষ্ঠানিকতা রক্ষা করা গিয়েছিল, তা সম্ভব হয়েছিল কতিপয় গ্রামবাসীর চাহিদা মোতাবেক। অন্যদেও বেলায় তাও সম্ভব হয়নি। বনানী গোরস্তানে কোনো ধর্মীয় অনুষ্ঠান ছাড়াই সমাধিস্থ হন বঙ্গবন্ধু পরিবারের ও দুই আত্মীয় পরিবারের সদস্যরা।
এ নির্মম ঘটনা ছিল একেবারেই অচিন্তিত। বঙ্গবন্ধু কখনও তার সম্ভাব্য হত্যা বিষয়ে কোনো হুঁশিযারি গ্রাহ্য করেননি। তিনি গণভবনের নিরাপত্তায় থাকার
#১৫ আগস্ট_রক্তাক্ত_শেষরাত
#সেকুলারিম
#বঙ্গবন্ধুহত্যা

Related videos
বাংলা দেশের ইতিহাস প্রাচীন যুগ ভূমিকা ও প্রকাশকের কথা। ড. রমেশ চন্দ্র মজুমদার রচিত।
বাংলাদেশের ইতিহাস (প্রাচীন যুগ) ড.রমেশ চন্দ্র মজুমদার রচিত ১ম পর্ব
বাংলার প্রাচীন জনপদ ও সীমানা,(বাংলাদেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার) ২য় পর্ব।
বাঙালি জাতির উৎপত্তি (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার) ৩য় পর্ব।
বাংলাদেশের প্রাক আর্যযুগ ও আর্য প্রভাব (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার)৪র্থ পর্ব।
বাংলার প্রাচীন ইতিহাস ( বাংলা দেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার পর্ব -৫
গুপ্ত শাসন ও গুপ্ত পরবর্তী যুগ (বাংলা দেশের ইতিহাস ড.রমেশ চন্দ্র মজুমদার ৬ষ্ট পর্ব)
প্রাচীন পাল সাম্রাজ্য (বাংলাদেশের ইতিহাস ড. রমেশচন্দ্র মজুমদার ৮ম পর্ব)
বাংলার পাল সাম্রাজ্যের পতন,বাংলাদেশের ইতিহাস, ড.রমেশচন্দ্র মজুমদার