আপনার সন্তান কেনো বিদ্বেষ নিয়ে বড় হয়? ||HUMAN DEVELOPMENTAL PSYCHOLOGY || HUMAN PSYCHOLOGY BANGLA ||
449 views
·
1 year ago
·
StoryPaths with Antor
Watch on YouTube
♥ Love
(0)
View playlist: বিকাশ মনোবিজ্ঞান ১ম খন্ড (Developmental Psychology) EB Harlock|| সুলতানা বানু ||
Description
আবেগময় অবস্থার তারতম্য বিভিন্ন কারণে হতে পারে। কোনো কোনো বয়সে আবেগের আধিক্য দেখা যায় আবার অন্যান্য বয়সে এর তেমন আধিক্য লক্ষ্য করা যায় না। উদাহরণস্বরূপ, দুই থেকে চার বছর বয়সে শিশুরা খুব বেশি বদ্ মেজাজী (temper tentrum) হয়। এ রকম প্রচন্ড রাগ অনেকক্ষণ স্থায়ী হয়। এরপর থেকে এ রকম প্রতিক্রিয়ার স্থায়ীত্ব হ্রাস পায় ও শিশুরা চীৎকার, লাফালাফি না করে মুখভার করে গুম হয়ে চিন্তা করে অথবা নাকি সুরে কান্না জুড়ে দেয়। শৈশবের সূচনায় ছোট ছোট ছেলেমেয়ে যে পরিস্থিতিতে ভয় পায় এ বয়সে সেরকম ভীত হয় না কারণ এভাবে ভয় পাওয়া যে উচিত নয় তা তারা বুঝতে শেখে। শিশুরা আরও বুঝতে শেখে যে তাদের ভয় পাওয়াকে কেউ গুরুত্ব দিচ্ছে না। এরকম অভিজ্ঞতা অর্জন করার ফলে রাগের মতো ভয় পাওয়ার রূপও একই ধারায় পরিবর্তিত হয়। বিপরীতভাবে দু'বছর ব্যাপী বয়সের কোনো একটি সময় শিশুদের মনে ঈর্ষার সঞ্চার হয় এবং বয়স বৃদ্ধির সাথে সাথে ঈর্ষান্বিত হওয়ার প্রবণতাও বৃদ্ধি পায়।
ছোট শিশু বিভিন্নভাবে এবং বিভিন্ন পরিমাণে কৌতূহলী হয়। গবেষণায় দেখা গিয়েছে যে মেধাবী শিশুরা স্বল্প বুদ্ধি সম্পন্ন শিশুদের চেয়ে সাধারণত পরিবেশকে জানতে চায় বেশি এবং সে সম্পর্কেও প্রশ্ন জিজ্ঞেস করে বেশি। ৪৩
লিঙ্গ-নির্ধারিত পন্থায় আবেগ প্রকাশের সামাজিক প্রত্যাশার কারণে ছেলে ও মেয়ের আবেগের প্রকৃতি ভিন্ন ভিন্ন হয়। ছেলের বদ মেজাজ (temper tentrum) সবার স্বীকৃতি অর্জন করে; সেজন্য সারা শৈশবজুড়ে মেয়েদের চেয়ে ছেলেরা বেশি মেজাজ দেখায়। অন্যদিকে ভয়, ঈর্ষা, ভালবাসা প্রদর্শন ইত্যাদি প্রবণতা পুরুষ সুলভ বৈশিষ্ট্য হিসাবে স্বীকৃত নয় বলে মেয়েদের মধ্যে এসব প্রবণতার আধিক্য দেখা যায়।
শিশুদের মধ্যে হিংসাবিদ্বেষের উৎপত্তি নির্ভর করে পরিবারের আকৃতির উপর। ছোট পরিবারে শিশুর সংখ্যা সাধারণত দুই তিনটির বেশি হয় না সেজন্য মা-বাবা সন্তানের প্রতি মনোযোগ বেশি দিতে পারেন। কিন্তু বড় পরিবারের ছোট ছোট শিশু মা-বাবার এরকম মনোযোগ পায় না। সে কারণে বড় পরিবারের শিশুর চেয়ে ছোট পরিবারের শিশুরা বেশি ঈর্ষাপরায়ণ হয়। অন্য দিকে ছোট পরিবারের শিশুরা বড় পরিবারের শিশুদের চেয়ে বেশি বিদ্বেষ মনোভাবাপন্ন হয়। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে শিশুদের ব্যক্তিগত বা নিজস্ব হিসাবে কিছু নির্দিষ্ট করা থাকে না। সেজন্য অন্যের প্রতি ঈর্ষাপোষণ করার সুযোগ নেই। শিশুর জন্মক্রম আবেগময় প্রতিক্রিয়ার অন্যতম উপাদান। প্রথম সন্তান পরবর্তী সন্তানদের চেয়ে বেশি ঈর্ষা পরায়ণ হয়।
#শিশুররাগহিংসারউৎপত্তি

Related videos
বাংলা দেশের ইতিহাস প্রাচীন যুগ ভূমিকা ও প্রকাশকের কথা। ড. রমেশ চন্দ্র মজুমদার রচিত।
বাংলাদেশের ইতিহাস (প্রাচীন যুগ) ড.রমেশ চন্দ্র মজুমদার রচিত ১ম পর্ব
বাংলার প্রাচীন জনপদ ও সীমানা,(বাংলাদেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার) ২য় পর্ব।
বাঙালি জাতির উৎপত্তি (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার) ৩য় পর্ব।
বাংলাদেশের প্রাক আর্যযুগ ও আর্য প্রভাব (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার)৪র্থ পর্ব।
বাংলার প্রাচীন ইতিহাস ( বাংলা দেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার পর্ব -৫
গুপ্ত শাসন ও গুপ্ত পরবর্তী যুগ (বাংলা দেশের ইতিহাস ড.রমেশ চন্দ্র মজুমদার ৬ষ্ট পর্ব)
প্রাচীন পাল সাম্রাজ্য (বাংলাদেশের ইতিহাস ড. রমেশচন্দ্র মজুমদার ৮ম পর্ব)
বাংলার পাল সাম্রাজ্যের পতন,বাংলাদেশের ইতিহাস, ড.রমেশচন্দ্র মজুমদার