শিশু বিকাশে পরিবারের ভূমিকা || Child Development Psychology || Human Psychology ||
426 views
·
1 year ago
·
StoryPaths with Antor
Watch on YouTube
♥ Love
(0)
View playlist: বিকাশ মনোবিজ্ঞান ১ম খন্ড (Developmental Psychology) EB Harlock|| সুলতানা বানু ||
Description
শ্রেণীকক্ষের বাইরে ছেলে ও মেয়ের খেলাধূলার পার্থক্য নির্দেশ করতে যেয়ে বার্নস্টেইন আরো বলেছেনে যে ছেলে ও মেয়ে ভিন্ন ভিন্ন পন্থায় অবসর বিনোদন করে। যেমন, অবসর সময়ে ছেলেদের বল ও ব্যাট নিয়ে কিভাবে খেলতে হয় তা শেখান হয়। কিন্তু অবসর বিনোদনের উপায় হিসাবে মেয়েদের দড়ির সাহায্যে লাফালাফি করতে বলা হয়।
প্রচার মাধ্যমগুলোও শিশুদের লিঙ্গ-নির্দিষ্ট আচরণ শিখতে সাহায্য করে। বই পড়ে, কমিকের চরিত্র দেখে কিম্বা টেলিভিশনের অনুষ্ঠান দেখেও ছেলেমেয়ে নির্দিষ্ট আচরণ কিভাবে পালন করতে হয় তা শেখে। অবশ্য এ মাধ্যমগুলোর চেয়ে অভিভাবকদের গুরুত্ব অনেক বেশি। কারণ মা-বাবা, বড় ভাইবোন, পরিচর্যাকারী ও শিক্ষকমন্ডলী শিশুদের কোন্ আচরণ অনুমোদনযোগ্য কোনটি অনুমোদনযোগ্য নয় তা শিশুদের বুঝতে সাহায্য করে। এ রকম অনুমোদন দলের কাছে গ্রহণযোগ্য ছেলে অথবা মেয়ের উপযোগী আচরণ মেনে নিতে শিশুদের পক্ষে সহজ হয়। প্রচার মাধ্যমগুলো শিশুদের সমবয়সী দলের কাছে গ্রহণযোগ্য আচরণ করতে অনুপ্রাণিত করতে পারে না।
শৈশবের শেষ পর্যায়ে অধিকাংশ শিশু সম্পূর্ণভাবে মেয়ে অথবা ছেলের ভূমিকা সম্পূর্ণ সঠিকভাবে পালন করতে শেখে। সে বয়সে তারা যে শুধু দলের কাছে কোন কোন্ লিঙ্গ-নির্দিষ্ট আচরণ স্বীকৃতিলাভ করবে তা বুঝতে পারে তা নয় প্রচলিত নিয়মে যথোপযুক্ত আচরণও করতে শেখে। মেয়েরা ছেলেদের থেকে বেশি শক্তিশালী, বুদ্ধিমান ও যে কোনো কাজ করতে সক্ষম মনে করে। ছেলেরা মনে করে যে মেয়েরা ছেলেদের কাছে পছন্দনীয় এমন খেলা খেলতে চাইবে না। এ ধারণার বশবর্তী হয়ে ছেলে শিশু আর মেয়েদের সাথে খেলা করতে চায় না। ১৯.৭৮
৫.৩২ শৈশবের প্রথম পর্যায়ে পারিবারিক সম্পর্কের বিকাশ
এ বয়সে শিশুরা বাইরে অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা শুরু করলেও পরিবারের কাছ থেকে প্রধানত সামাজিক আচরণের কৌশল শেখে। অন্যান্য শিশুর চেয়ে পরিবারের সদস্যদের সান্নিধ্যে শিশু বেশি সময় অতিবাহিত করে বলেই যে এরমক আচরণ করতে শেখে তা নয়। বরং অন্য ব্যক্তির সাথে যে রমক সম্পর্ক প্রতিষ্ঠা হয় মা-বাবা-ভাই-বোনদের সাথে শিশুরা তার চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ ও স্নেহের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় বলেই এরকম হয়।
তাই অন্যান্য সামাজিক প্রভাবের চেয়ে এ রমক নিবিড় ও মধুর সম্পর্কের প্রভাব অনেক শক্তিশালী। শিশুর জীবনে পরিবারের কোন ব্যক্তির প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ তা নির্ভর করে কার সাথে তার নিবিড সম্পর্ক রয়েছে তার উপর।
বাইরের লোক, কোনো বস্তু অর্থাৎ জগৎ ও জীবন সম্পর্কে শিশুর সাধারণ মনোভাব পারিবারিক জীবনধারা অনুযায়ী গড়ে ওঠে। শিশুর ব্যক্তিগত সামাজিক জীবনের ভাল অথবা খারাপ অভিযোজনের জন্য কোনো বিশেষ প্রতিপালন পদ্ধতি দায়ী না হলেও বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে প্রশ্রয়দানকারী (indulged) ও কঠোর বিধিনিষেধ সম্পন্ন পরিবারের শিশুদের চেয়ে গণতন্ত্রমনা পরিবারের শিশু ভালভাবে অভিযোজন করতে পারে।
একইভাবে শিশুর জন্মক্রম তার অভিযোজনের উপর প্রভাব বিস্তার করে। দেখা গেছে যে প্রথম সন্তান পরবর্তী সন্তানদের চেয়ে সুন্দরভাবে অন্যান্যদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু ব্যক্তিগত জীবনেও যে তারা সব সময়ই অন্যান্যদের চেয়ে উন্নতমানের অভিযোজন করতে পারবে তা নিশ্চিতভাবে বলা যায় না।
ব্যক্তিগত হোক কিম্বা সামাজিক হোক দুটি ক্ষেত্রেই অভিযোজন প্রধানত; (১) মা-বাবার সাথে শিশুর সম্পর্ক (২) ভাই-বোনের সাথে শিশুর সম্পর্ক এবং (৩) অন্যান্য আত্মীয়স্বজন বিশেষ করে দাদা-দাদী, নানা-নানীর সাথে শিশুর সম্বন্ধ। যেমন, মা অথবা বাবা যে কোনো একজনের সাথে যদি শিশুর নিবিড় সম্পর্ক গড়ে উঠে তবে নির্দিষ্ট ব্যক্তিটির মনোভাব, আবেগ ও আচরণধারা শিশু অনুকরণ করে।
১. মা-বাবা ও শিশুর সম্পর্ক: মা-বাবার সাথে শিশুর নিবিড় সম্পর্ক দু'বছর
বয়স থেকে পরিবর্তিত হতে শুরু করে। সারা শৈশব জুড়ে এ পরিবর্তন দ্রুত সংঘটিত হয়। অনেক কারণে এরকম পরিবর্তন হয়। এদের মধ্যে সবচেয়ে সাধারণ অথচ গুরুত্বপূর্ণ কারণগুলো নীচে উল্লেখ করা হল।
(ক) শিশুর আচরণ বৈশিষ্ট্যে পরিবর্তনসমূহ: কোমলমতি, অবোধ শিশুরা ক্রমশ স্বনির্ভর ও স্বাধীনভাবে চলাফেরা করার যোগ্যতা অর্জন করলে প্রায়ই তারা বিদ্রোহ-পরায়ণ, দুষ্ট-প্রকৃতির ও জেদী হয়। যেকোনো বিষয়ের প্রতি অনাবশ্যকভাবে কৌতূহলী হওয়া, সব সময় অন্যের মনোযোগ আকর্ষণ করার প্রবণতা এবং যা করতে বলা হয় তা করতে অস্বীকৃতি প্রকাশ করে, এমনকি প্রাক-শৈশবে যেভাবে শিশুর আচরণ ও নির্মল চেহারা অন্যের মনে আবেদন সৃষ্টি করে এ বয়সে সে রকম হয় না।
#বিকাশ_মনোবিজ্ঞান
#বিকাশমনোবিজ্ঞান

Related videos
বাংলা দেশের ইতিহাস প্রাচীন যুগ ভূমিকা ও প্রকাশকের কথা। ড. রমেশ চন্দ্র মজুমদার রচিত।
বাংলাদেশের ইতিহাস (প্রাচীন যুগ) ড.রমেশ চন্দ্র মজুমদার রচিত ১ম পর্ব
বাংলার প্রাচীন জনপদ ও সীমানা,(বাংলাদেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার) ২য় পর্ব।
বাঙালি জাতির উৎপত্তি (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার) ৩য় পর্ব।
বাংলাদেশের প্রাক আর্যযুগ ও আর্য প্রভাব (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার)৪র্থ পর্ব।
বাংলার প্রাচীন ইতিহাস ( বাংলা দেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার পর্ব -৫
গুপ্ত শাসন ও গুপ্ত পরবর্তী যুগ (বাংলা দেশের ইতিহাস ড.রমেশ চন্দ্র মজুমদার ৬ষ্ট পর্ব)
প্রাচীন পাল সাম্রাজ্য (বাংলাদেশের ইতিহাস ড. রমেশচন্দ্র মজুমদার ৮ম পর্ব)
বাংলার পাল সাম্রাজ্যের পতন,বাংলাদেশের ইতিহাস, ড.রমেশচন্দ্র মজুমদার