বইঃ দাসত্বের মহিমা।
লেখকঃ ইমাম ইবনু তাইমিয়্যা (রহিমাহুল্লাহ)
অনুবাদক: আলী হাসান উসামা
মোট পৃষ্ঠা : ১৭৬
মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা
.
রূহের জগতেই আমরা এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছি যে, সকল বাতিল উপাস্যকে অস্বীকার করে কেবল আল্লাহর গোলামী করবো। কিন্তু দুনিয়ায় আসার পর, এর চাকচিক্যের মোহে পড়ে আমাদের সে ওয়াদার কথা ভুলে বসে আছি। তাই তো আজ আল্লাহকে বাদ দিয়ে অজস্র সৃষ্টির দাসত্ব করছি। আর এটাকেই আধুনিকতা মনে করছি। অথচ মাখলুকের দাসত্বের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই। মাখলুকের দাসত্ব বাদ দিয়ে এক আল্লাহর দাসত্বে নিয়োজিত হওয়াটাই সম্ভ্রান্ত ব্যক্তির পরিচায়ক।
.
ইমাম ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ) কে পাঁচটি প্রশ্ন করা হয়েছিল,
১। ইবাদত কী?
২। ইবাদতের শাখাপ্রশাখা কী?
৩। পুরো দ্বীন কি ইবাদতের অন্তর্ভুক্ত, নাকি ইবাদত দ্বীনের অংশবিশেষ?
৪। দাসত্বের তত্বকথা কী? এবং
৫। দুনিয়া ও আখিরাতে দাসত্বই কি সর্বোচ্চ মর্যাদার বিষয়, নাকি এর ওপরে কোনো বিষয়ের মর্যাদা রয়েছে?
.
এই পাঁচটি প্রশ্নের জবাবে তিনি রচনা করেন, তাঁর কালজয়ী গ্রন্থ ❝আল-উবুদিয়্যা❞। যেখানে তিনি কুরআন সুন্নাহ ও সালফে সালেহীনদের মতামতের আলোকে ইবাদত ও দাসত্বের মর্মকথা নিয়ে বিস্তর আলোচনা করেন। ইবাদত কী, ইবাদতের গুরুত্ব কেমন, দাসত্ব কাকে বলে, দাসত্বের রূপরেখা কী, কোন কোন গোষ্ঠী আল্লাহর দাসত্বের ক্ষেত্রে সীমালঙ্ঘন করেছে, কোন কোন গোষ্ঠী শিথিলতা দেখিয়েছে ইত্যাদি বিষয় দালিলিকভাবে উপস্থাপন করেন।
.
আলহামদুলিল্লাহ, ইমাম ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)-র এই কালজয়ী গ্রন্থটি কিছুদিন আগে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, মাকতাবাতুল বায়ান থেকে।
❝দাসত্বের মহিমা❞ এমন একটি বই, যেটি আপনাকে রবের দাসত্ব মেনে নিতে উৎসাহ যোগাবে। পাশাপাশি দাসত্বের রূপরেখা নিয়ে এমন কিছু কথা আলোচনা করবে, যা জানাটা হয়তো আপনার জন্যে জরুরি ছিলো।
বইটি কিনতে https://www.wafilife.com/shop/books/dashotter-mohima?ref=islamicaudiobook
❏ Connect with us:
➡️ Facebook: http://fb.me/iAudioBooks
➡️ YouTube: http://youtube.com/c/IslamicAudiobook