ক্রোধ থেকে কেনো সতর্ক থাকা উচিত?? প্রেসক্রিপশন ফর লাইফ || Leonardo da Vinchi Books || Audiobook ||

Playlist Audiobooks

লিওনার্দো দ্যা ভিঞ্চির স্বাস্থ্যপরামর্শ || Prescription for Life || Leonardo da vinchi  ||
লিওনার্দো দ্যা ভিঞ্চির স্বাস্থ্যপরামর্শ || Prescription for Life || Leonardo da vinchi || (ভিঞ্চির ''প্রেসক্রিপশন ফর লাইফ'')
StoryPaths with Antor

Description

ক্রোধ থেকে সতর্ক থাকা উচিত মহাবিশে

কথায় কথায় যখন তখন রেগে যাওয়া মোটেই উচিত নয়। দুঃখকষ্ট মনে পুষে রাখা উচিত নয়। সেই কত বছর আগে দা ভিঞ্চি জানতেন আশাবাদের সুফল। মনে আশা থাকলে, জীবনের ইতিবাচক দিককে দেখলে, মনকে এভাবে উজ্জীবিত করলে কত লাভ, তা ভিঞ্চি জানতেন। মন মেজাজ খারাপ থাকলে স্বাস্থ্যের যে বড় ক্ষতি হয় তাও তিনি

জানতেন।

মন যদি বিরূপ থাকে, রেগে মেগে থাকেন যদি সর্বক্ষণ, তাহলে আলসার, বিষণ্ণতা ব্যথাবেদনা পরবর্তীতে জীবনের সঙ্গী হতে পারে-এরকম সম্পর্কের কথা দা ভিঞ্চি জানতেন শত শত বছর আগে। এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান এসব কথাকে সত্য বলে মেনে নিয়েছে।

তবে একটা কথা বলি মাঝে মধ্যে একটু আধটু রাগ তো হতেই পারে।

সব সময় ঠাণ্ডা বেড়াল হয়ে বসে থাকাও সম্ভব নয়।

তাই মাঝে মধ্যে একটু মেজাজ হওয়া দোষের কিছু নয়।

তবে যে রাগ স্বাস্থ্যের ক্ষতি করে, ধ্বংস ডেকে আনে সেই রাগ আর স্বাভাবিক রাগ এ

দুটোর মধ্যে পার্থক্য তো রয়েছেই।

ওয়াশিংটন ডিসির একজন মনোবিজ্ঞানী ডা: ক্যারোল ডি. স্টোভাল ব্যাখ্যা দিলেন, সাধারণভাবে ক্রোধ যে অস্বাস্থ্যকর তা নয়। ক্রোধের ব্যবস্থাপনা নিয়ে বেশ গবেষণা করেন ডা: ক্যারোল। স্টোভাল বলেন, মন খারাপ হওয়া বা মনে দুঃখ এগুলো স্বাভাবিক আবেগ আর রেগে যাওয়াও তেমন স্বাভাবিক একটি আবেগ। তবে রেগে যাওয়া যদি একটি আচরণ হয়ে যায় কারো এবং তা যদি দৈহিকভাবে, মনের দিক দিয়ে, বা কথনে, বলায় সঠিক না হয়, তখনই কেউ পড়ে সমস্যায়। ধরা যাক হাঁটতে হাঁটতে কারো সঙ্গে ধাক্কা লাগলো বা কেউ হুমড়ি খেয়ে পড়লো তখন একটু বিরক্ত হওয়া স্বাভাবিক। তবে সেজন্য সে লোকের ওপর ভয়ানক রেগে তাকে খুব গালমন্দ করা ঠিক না।

স্টোভাল আরও বলেন: ক্রনিক এবং অতিরিক্ত ক্রোধ একজন লোকের জীবনের অনেক গভীর বিষয়ের দিকে ইঙ্গিত করে।

আমাদের আবেগ, পরিবেশের কিছু উপাদান যেমন মনের চাপ, গোত্র, গোষ্ঠির বিষয় এরকম অনেক জিনিস মিলেমিশে ক্রনিক ক্রোধ সৃষ্টি হয়।

কালক্রমে এরকম রাগ ক্রনিক হয়ে যায়, রাগ যদি বেরোবার পথ না পায় কখনও কখনও, তখন পরিণতি তো ভালো হয় না।

উচ্চ রক্ত চাপ, হৃদরোগ, রক্তনালীর রোগ, ডায়াবেটিস বেড়ে যাওয়া, কিডনির রোগ প্রস্রাবের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা খর্ব হওয়া, হজমের সমস্যা, দীর্ঘক্ষণ মাথা ধরা এমনকি ক্যান্সারের মত সমস্যার সঙ্গে সম্পর্ক রয়েছে ক্রনিক ক্রোধের।*

সূত্র: Brad Isaac : Leonardo Da Vinci's Health tips. Persistence Unlimited. Oct 1. 2007 Nicole Walker: Why Anger is bad for health Jet May 1, 2000.

#অডিওবুক
#বাংলা_অডিওবুক



#লিওনার্দো_দ্যা_ভিঞ্চির_বই
#প্রেসক্রিপশন_ফর_লাইফ
লিওনার্দো দ্যা ভিঞ্চির স্বাস্থ্যপরামর্শ || Prescription for Life || Leonardo da vinchi  ||
লিওনার্দো দ্যা ভিঞ্চির স্বাস্থ্যপরামর্শ || Prescription for Life || Leonardo da vinchi || (ভিঞ্চির ''প্রেসক্রিপশন ফর লাইফ'')
StoryPaths with Antor