মন প্রফুল্ল রাখতে হবে
মন খুশ হলে যে কত লাভ, স্বাস্থ্য যে কত ভালো হয় তা বিলক্ষণ বলেছেন লিওনার্দো। শরীর মন ভালো রাখার জন্য নিজের অঙ্গীকার যেমন প্রয়োজন, তেমনি দরকার মনের ভাষ। জীবনের অনেক ঘটনা, পরিবেশ সব আমরা এড়াতে পারিনা, তবে কিভাবে এতে সাড়া দেব এর কিছুটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি।
ইসবাইল ওয়েইনবস্, একজন ফরাসি ডাক্তার একশতাব্দীরও বেশি সময় আগে আবিষ্কার করেন যে প্রফুল্ল মন ও হাসি মানুষের শরীরের ওপর বেশ প্রভাব বিস্তার করে, হাসার জন্য যেসব পেশিগুলো ব্যবহার করা হয় সেগুলো মগজকে চাপরোধী হরমোন তৈরি করতে সাহায্য করে যার রয়েছে দেহের ওপর সুরক্ষার প্রভাব। অপরদিকে বিষণ্ণ মন ও বিষণ্ণ মুখ মগজে রক্তচলাচল হ্রাস করে; অসুস্থতা পরিণতিতে।
ওয়েনবসের পর পল্ একম্যান, ক্যালিফোর্নিয়ায় বিশ্ববিদ্যালয়ে গবেষণার সময় মুখের ভঙ্গির প্রভাব শরীরের ওপর দেখলেন। ১৯৮০ সালের গোড়ার দিকে বেশ কয়েকটি পরীক্ষা করে দেখেন মুখভঙ্গি ছাড়া অন্যান্য ভঙ্গিতে শরীর উত্তেজিত হয়।
ডাক্তার, জ্ঞানী রাজা সলোমোনের কথাগুলোর মানে বুঝলেন, "A merry heart doeth good like a medicine (প্রবাদ ১৭:২২) এলো নতুন চিকিৎসা। আনন্দ কৌতুক চিকিৎসা। আমেরিকান সাংবাদিক নরমান কাজিনস্ তার অভিজ্ঞতা দিয়ে নতুন এই থেরাপির ভিত্তি আরও জোরালো করলেন। তার শিরদাঁড়ায় হয়েছিল প্রবল প্রদাহ ও প্রচণ্ড ব্যথা, হাসপাতালে শয্যাশায়ী, ঘটনাচক্রে দেখলেন অসুস্থতার জন্য যে বিষণ্ণতা, একে দূর করার জন্য যখন হাসেন, অনেক হাসেন তখন এতে অনেক সুস্থ লাগে নিজেকে। প্রতিদিন দশমিনিট করে মাক্স ব্রাদার্স, লরেল এন্ড হার্ডি এবং কান ডিড ক্যামেরা চলচ্চিত্র দেখে দেখে মন তার ভালো হয়ে যেতো। এভাবে প্রতিদিন হাসতে হাসতে তার শিরদাঁড়ার প্রদাহ ও ব্যথা অনেক কমে গেল। তবে বড় বড় অসুখ কিন্তু হেসে উড়িয়ে দেয়ার ব্যাপার নয়, অসুখকে কিভাবে দেখছেন সেটি বড় ব্যাপার। নরমান কাজিনস বলেন, যে কোনও গুরুতর অসুখে, আতংকে ও অসহায় ভাব যে হয়, শরীরের ওপর এর সরাসরি প্রভাব পড়ে। কৌতুক, ঠাট্টা এসব কিন্তু ইতিবাচক আবেগ। শরীর মন সারিয়ে তুলতে এর অবদান কম নয় এবং স্বাস্থ্যরক্ষায় রোগীর চিকিৎসা, প্রচলিত চিকিৎসার বিকল্প নয় হাস্যরস।
ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডা: লি. বার্ক দেখালেন যে মজার ভিডিও দেখার পর স্ট্রেস হরমোন এড্রিনালিনের মান বেশ কমে এলো। চাপ হাজার ভিডিওবড়ে যায়, নাড়িস্পন্দন বাড়ে, রক্ত চাপ বাড়ে। কৌতুকরস চাপের এসব নেতিবাচক প্রভাবকে অনেকটা কমিয়ে দেয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় স্কুল অব মেডিসিন মনোরোগবিভাগের ডা: এফ ফ্রাই বলেন, স্ফূর্তি, আমোদ ও হাসি শরীরের সব তন্ত্রের জন্য হিরোপবিআনাক রোগ প্রতিরোধ ব্যবস্থা যা সংক্রমণ ও রোগের বিরুদ্ধে
#অডিওবুক
#বাংলা_অডিওবুক
#মনভালোরাখারউপায়
#মনপ্রফুল্লরাখারপ্রয়োজনীয়তা