লিওনার্দো দ্যা ভিঞ্চি || প্রেসক্রিপশন ফর লাইফ || ভিঞ্চির চিকিৎসা পদ্ধতি || Leonardo Da Vinchi ||

Playlist Audiobooks

লিওনার্দো দ্যা ভিঞ্চির স্বাস্থ্যপরামর্শ || Prescription for Life || Leonardo da vinchi  ||
লিওনার্দো দ্যা ভিঞ্চির স্বাস্থ্যপরামর্শ || Prescription for Life || Leonardo da vinchi || (ভিঞ্চির ''প্রেসক্রিপশন ফর লাইফ'')
StoryPaths with Antor

Description

যৎসামান্য পরিচয়

সিগময়েন্ড ফ্রয়েড বলেছেন লিওনার্দো সম্বন্ধে "Leonardo da Vinci was like a man who awoke too early in the darkness, while the others were all still asleep."

সেক্সপিয়ারের মতই, তুচ্ছ নাম গোত্রহীন এমন এক পরিবারে জন্ম লিওনার্দোর ১৪৫২ সালের ১৫ এপ্রিল, সেখানে থেকে তিনি উঠে এসে নিজ প্রতিভা বলে হয়েছিলেন বিশ্ববিখ্যাত।

এই কৃতি মনীষীর কীর্তির ব্যাপকতা আধুনিক কালে মানুষকে চমৎকৃত করেছে। অতীতে কেবল তাঁর চিত্রকর্ম ও এব্যাপারে তত্ত্বের জন্যই তিনি পেয়েছিলেন প্রশংসা। বিজ্ঞানের ক্ষেত্রে তাঁর তুল্য অবদান মানুষ সম্প্রতি জেনেছে, চটি নথিপত্রে সংরক্ষিত এসব কিছুর বিবরণ উদ্ধার হয়েছে কেবল বিশ শতকে।

স্কুলের শিক্ষা ও শিক্ষানবিসির কাল শেষ হবার পর বের হলেন তিনি পৃথিবীর পথে কাজের সন্ধানে। প্রচুর ভ্রমণ করলেন ফ্রান্সে ও ইতিালিতে, কাজ করলেন রাজাদের সভায়। রাজ সভার চিত্রশিল্পী হিসেবে ব্যস্ত হয়ে উঠলেন তিনি, পোট্রেট আঁকিয়ে হিসেবে বেশ নাম ডাক হলো তাঁর। উৎসবের চিত্র আঁকাতেও বেশ দক্ষতার পরিচয় দিলেন, ক্রমে ক্রমে লিওনার্দোর বিজ্ঞানের প্রতি অনুরাগ জন্মালো। যন্ত্রকৌশল সম্বন্ধে তাঁর গভীর জ্ঞান, প্রয়োগের ক্ষেত্র পেলেন, বেসামরিক ও সামরিক প্রকৌশলী হিসেবে কাজ করবার সময় এজ্ঞান কাজে লাগলো। এছাড়া বিজ্ঞানের বিচিত্র পথে ভ্রমণ করেছেন তিনি। শারীরস্থান, শারীরবৃত্ত, গণিত, পদার্থবিদ্যার জগতে ছিল তাঁর পদচারণা।

এই নগর ছেড়ে লিওনার্দো চাকরি খুঁজলেন অন্যত্র: প্রথমে মানটুয়া এবং পরে ভেনিসে, তবে ১৫০০ সালের এপ্রিলে তিনি ফিরে এলেন ফ্লোরেন্সে। তবু সেখান থেকে তাঁকে বারবার যেতে হলো ইতালিতে, সিজারের বর্জিয়ার সামরিক প্রকৌশলী হিসেবে কাজ করা এবং মানচিত্র নির্মাণের কাজ করার জন্য। ১৫০৩ সালে আবার ফ্লোরেন্সে আঁকলেন অনেক ছবি: বিখ্যাত সেসব চিত্রের মধ্যে ছিল টাউনহলের পরিষদ কক্ষের জন্য আংঘিয়ারি যুদ্ধের ম্যুরাল, মোনালিসার প্রতিকৃতি, দি লস্ট লেভা ও সোয়ান।

ইতিমধ্যে লিওনার্দোর বৈজ্ঞানিক গবেষণা অন্যান্য কাজকর্মকে ছাপিয়ে গেল: মানুষের অঙ্গসংস্থানের নানা চিত্র আঁকায় তিনি মন দিলেন। এছাড়া বিজ্ঞানের নানা বিষয়ের অপূর্ব সব চিত্র এঁকে লিওনার্দো হয়ে উঠলেন বিখ্যাত। পাখির উড়ালের নানা দিক ও অঙ্গভঙ্গি তিনি পর্যবেক্ষণ করলেন, প্রাণীর দেহের শারীরস্থান বা এনাটমি তাঁকে এত আকৃষ্ট করেছিল যে স্থানীয় মর্গ থেকে শব চুরি করে এবং ব্যবছেদ করে তিনি জেনেছিলেন গঠনের খুটিনাটি বিষয়।"

Definition of Leonardo da Vinci Medicine, Net. com Leonardo de Vinci: the man, the genious, starryskios. com 2009




#বাংলা_অডিওবুক

লিওনার্দো দ্যা ভিঞ্চির স্বাস্থ্যপরামর্শ || Prescription for Life || Leonardo da vinchi  ||
লিওনার্দো দ্যা ভিঞ্চির স্বাস্থ্যপরামর্শ || Prescription for Life || Leonardo da vinchi || (ভিঞ্চির ''প্রেসক্রিপশন ফর লাইফ'')
StoryPaths with Antor