আস সালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ্, এই চ্যানেলটিতে আমি বিভিন্ন ইসলামিক বইয়ের অডিও লেকচার তৈরি করে আপলোড করাবো ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন(Subscribe us: https://www.youtube.com/c/asliabir ) এবং শেয়ার করে অন্যদের জানার ব্যবস্থা করে দিন। সাথে বেল বাটনটিও চেপে রাখতে পারেন সকল নতুন ভিডিও এর নোটিফিকেশন জানার জন্যে।
ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুনঃ
পেইজঃ https://www.facebook.com/iAudioBooks/
গ্রুপঃ https://www.facebook.com/groups/iAudioBooks/
আমাদের ইসলামিক বই গিফট করতে আমাদের পেইজে মেসেজ করুন। জাযাকাল্লাহ খায়ের।
বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলহামদুলিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু 'আলা সায়্যিদিনা মুহাম্মাদ। ওয়া 'আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ 'আযযা ওয়া জালের যিনি তাঁর বান্দাদের পথ দেখান। যিনি তাঁর ভুলে ডুবে থাকা বান্দাদের কখনোই ভুলে যান না, যদিও তাঁর বান্দারা তাঁকে আশ্চর্য দ্রুততায় ভুলে যায়। আল্লাহ তাঁর বান্দাকে শুধু মনেই রাখেন না, তাকে পরম ভালোবাসায় লালন পালন করেন। কিছুদিন নয়, সারাজীবন। টেনে তুলতে চান বান্দাকে ভুলের ঘূর্ণিপাক থেকে। কেউ কেউ ফিরে আসে তাঁর রাব্বের পথে। বুঝতে পারে তার উপর বর্ষিত হওয়া অজস্র নি'আমাত, চোখ ভিজে আসে তার। "উল্টো নির্ণয়" বইটি এমনই এক আল্লাহর বান্দার কিছু লেখনীর সংকলন। যে লেখাগুলোর প্রতিটি শব্দ মহান আল্লাহর প্রতি বান্দার কৃতজ্ঞতা, তাঁর প্রতি আনুগত্য ও সত্যান্বেষী মনোভাবের সাক্ষ্য বহন করছে।
রিভিউ :
সত্য সহজাত। সত্য উজ্জ্বল। সত্য সুন্দর। তাও মানুষ সত্য চিনতে ভুল করে। সত্যের পথ ভুলে যায়। সত্য গ্রহণে দেখায় অসীম অনীহা। সত্য নির্ণয়ে ভুল করে সে হারিয়ে যায় মিথ্যার ঘনকালো দুনিয়ায়। তখন প্রয়োজন হয়ে পড়ে সত্যকে নির্ণয় করার। আর সেটা এমনভাবে যাতে করে সত্যটা মানুষের চিন্তারজগতে ধাক্কা দেয়, তাকে জাগিয়ে তোলে অজ্ঞানতার ঘুম থেকে। 'উল্টো নির্ণয়" বইটি এই ভুলে যাওয়া সত্যটাকেই নির্ণয় করার একটি প্রয়াস, যেখানে লেখক সত্যকে নির্ণয় করতে চেয়েছেন উল্টো করে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন সত্যের অবস্থান, সেই সাথে আমাদের বর্তমান অবস্থা।
এই বই কিসের বই? এটা এক পথহারা বান্দার আল্লাহর দিকে ফিরে আসার পরের গল্প। আল্লাহর প্রতি কৃতজ্ঞ এক বান্দার আল্লাহর প্রতি।মুগ্ধতার বিবরণ। মানুষকে আল্লাহর পথে আহবানের আকুতি নিয়ে লেখা কিছু অন্তর নিংড়ানো কথামালা। এইসব কিছু নিয়েই এই বই। বইয়ের শুরুতে শ্রদ্ধেয় তোয়াহা ভাই বলেই দিয়েছেন এটা একাডেমিক কোন বই না। এটা তাঁর অনুভূতির সারনির্যাস দিয়ে লেখা কিছু কথামাত্র। সত্য খুঁজতে গিয়ে হোঁচট খাওয়া তারপর আবার হাঁটতে থাকা, এই নিয়েই বইটি লেখা। মোট উনসত্তরটি শিরোনামে ছোট বড় লেখা দিয়ে সাজানো হয়েছে এই বইটি। একেকটি লেখা একেকটি মাস্টারপিস! তবুও আলাদাভাবে কয়েকটি লেখার কথা বলতে বাধ্যই হচ্ছি একপ্রকার! এগুলোকে বলা যায় "Masterpieces in the Midst Of Masterpieces". এই লেখাগুলো যেকোন পাঠককেই নাড়িয়ে দেবে নিঃসন্দেহে। আলোড়িত করবে পাঠকের মানসজগতকে, প্রচণ্ডভাবে। এই তালিকায় প্রথমেই যে লেখাটির কথা বলা যায় সেটা হচ্ছে এই বইয়ের তৃতীয় লেখা। বলা।যায় বইটির মূল লেখা "উল্টো নির্ণয়"। লেখাটিকে লেখকের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অংশের দুর্দান্ত বিবরণ হিসেবেই আখ্যায়িত করতে হয়। বই প্রেমিক, তীব্র কৌতুহলী এবং সত্যান্বেষী এক যুবকের সত্যের খোঁজে এক অবিরাম আর রোমাঞ্চকর অভিযানের গল্প এটি। সত্যকে চিনতে গিয়ে, বুঝতে গিয়ে এক পর্যায়ে আশ্রয় নিয়েছেন নাস্তিকতার কাঁচের ঘরে। কিন্তু বিশ্বাস অবিশ্বাসের ক্রমাগত যুদ্ধে ভেঙে যায় সেই কাঁচের ঘর। বেরিয়ে আসেন নাস্তিকতার পাতকুয়ো থেকে বিশ্বাসের খোলা আকাশে বুক ভরে বাতাস নিতে। এই তো শুরু! শুধু নিজে সত্য চিনেই থেমে যাওয়া নয়, চারপাশের মানুষগুলোকেও সত্য চেনানোর আকুতি থেকে এই লেখাতেই তিনি তুলে ধরেন স্রষ্টা সম্পর্কিত এক অসাধারণ আলোচনা। এরই ধারাবাহিকতায় "সত্যের ব্যাপারে সত্য", "আত্মঘাতী কথাবার্তা", "হিউমের ভুল" এই লেখাগুলো এসেছে। এই বইয়ের অসাধারণতম কোন লেখার কথা বললে "ইজাজুল কুরআন" লেখাটার কথা অবশ্যই বলতে হবে। কুরআনের একজন আগ্রহী ছাত্র হিসেবে কুরআনের অসাধারণ কিছু ব্যাপার লেখক প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন। যেমন,...থাক। সব আমি বললে কি আর হবে নাকি? শুধুমাত্র এই লেখাটি পড়ার জন্যই বইটি একবার পড়া উচিত। কুরআনের বহুমাত্রিক শ্রেষ্ঠত্বের চমকপ্রদ আরো কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে "ঘোষণা কর শ্রেষ্ঠত্বের" আর "সূরা রুমের অলৌকিকত্ব" লেখা দুইটিতে। এই বইয়ের যে লেখাটি আমাকে তীব্রভাবে নাড়িয়ে দিয়েছে সেটি হল "বার্তাবাহকের মর্যাদা"। লেখাটি শুরুই হয়েছে মহান আল্লাহ 'আযযা ওয়া জালের পক্ষ থেকে আসা এক তীব্র সতর্কবাণী দিয়ে। সূরা আহযাবের ৩৬ নং আয়াতের রেফারেন্স দিয়ে লেখক বারবার আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে আমরা প্রকাশ্য পথভ্রষ্টদের দলের একজন হয়ে যাচ্ছি আল্লাহ ও তাঁর রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করে। এই ব্যাপারটা একজন পাঠক হিসেবে আমাকে কাঁপিয়ে দিয়েছে। আয়াতটা আগে পড়া থাকলেও এভাবে চিন্তায় আসেনি কখনোই। এখানে রাসূলের আনুগত্যের যে গুরুত্ব কত বেশি সেটা স্বার্থকভাবেই ফুটিয়ে তুলতে পেরেছেন লেখক। "আমি ভণ্ড নইতো" লেখাটি সেছে সেই বিস্ময়মানবের কথা, যাঁর প্রতি মুগ্ধতার রেণু আজও ছড়ায় বিশ্বের দিকে দিকে। সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম।