ইফতেখার সিফাত এর নতুন বই!
নাম: ইসলামের মর্মকথা।
বর্তমান আধুনিক বিশ্বব্যবস্থায় মানুষ নৈতিক ও চারিত্রিক অধঃপতনের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে। চূড়ান্ত বস্তুবাদী চিন্তাধারা মানুষকে একটি স্বার্থপর জানোয়ারে পরিণত করেছে। নিজের ভোগ ও উপভোগকে ম্যাক্সিমাইজ করার জন্য হেন কোনো অপকর্ম নেই যা মানুষ করছে না। লাগামহীন আনন্দ, বিনোদন, খেল-তামাশা ও ভোগ-বিলাসের পরও মানুষ চরম হতাশা ও ডিপ্রেশনে ভুগছে। গোটা তরুণ প্রজন্ম জিনা-ব্যভিচার, পর্নোগ্রাফি, মাদকের চোরাবালিতে হারিয়ে গেছে।
পরিবার আর দাম্পত্য বন্ধনগুলো নড়বড়ে হয়ে পড়েছে। সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতির অভিশাপে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে পুঞ্জীভূত হয়েছে গোটা বিশ্বের সম্পদ। গুম, খুন, ধর্ষণ, পরকীয়া, অশ্লীলতা, বেহায়াপনা সর্বপ্রকার জুলুম আর অন্যায় সহ পুরো বিশ্বব্যবস্থা যাত্রা করছে ধংসাত্মক এক ভবিষ্যতের দিকে। আল্লাহ প্রদত্ত নৈতিকতা বিদায় নিয়েছে মানব জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে।
কারণ গোটা মানবজীবনকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা থেকে। আল্লাহর দাসত্বের রশ্মি থেকে তাদের সম্পর্ককে ছিন্ন করে মানবতৈরি নানান মতবাদের দাসত্বের সাথে আবদ্ধ করে দেয়া হয়েছে। আল্লাহর দেয়া একমাত্র সত্য দ্বীন ইসলামের মর্মবাণী আর মানবাত্মার মাঝে শক্ত এক প্রাচীর প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে গেছে। সেই প্রাচীরের অন্যতম একটি একটি উপাদান হল অজ্ঞতা।
পুরো বিশ্ববিশ্ববাসীসহ স্বয়ং মুসলিম জাতিও আজ ইসলাম সম্পর্কে অজ্ঞতার সাগরে হাবুডুবু খাচ্ছে। ইসলামের প্রকৃত ও সামগ্রিক মর্ম হারিয়ে গেছে তাদের মন-মানস থেকে। তাই মুসলিম ও বিশ্ববাসীর সামনে ইসলামের মর্মবাণীকে ব্যাপকভাবে তুলে ধরা সময়ের অপরিহার্য দাবি। বাংলাভাষী মুসলিম ভাইবোনদের সামনে ইসলামের মর্মবাণীকে সহজ ভাষায় পেশ করার লক্ষ্যে আপনাদের প্রিয় প্রকাশনী রুহামা নিয়ে আসছে এক অসাধারণ রচনা : ইসলামের মর্মকথা।
প্রামাণ্য এই বইটিতে উঠে এসেছে ইসলামি শরিয়াহর মর্মকথা : আল্লাহর অস্তিত্বের প্রমাণ, তাওহীদের বাণী, নবুয়ত ও রিসালাতের প্রয়োজনীয়তা ও প্রামাণিকতা, ঈমান, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, নৈতিকতা, অর্থনীতি,পরিবার, সমাজ, রাষ্ট্রসহ আল্লাহপ্রদত্ত ইসলামী জীবনব্যবস্থার মৌলিক একটি রূপরেখা।
🖊 ইফতেখার সিফাত
19 October 2022