লিখেছেন: উস্তাদ তানজীল আরেফিন আদনান। 💚
চিন্তা-চেতনা, ফিকির-আফকার আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।
জেনারেল-পড়ুয়া অনেক ভাইকেই পাবেন, তারা দ্বীনি পরিবেশে থেকে, ওলামায়ে কেরামদের সোহবতে থেকে চিন্তা-চেতনা ওলামায়ে কেরামদের মতোই মাশাআল্লাহ। ফলে দ্বীনের কোনো বিধানের, কোনো শিআরের মানহানি হতে দেখলে তাদের ঈমান বারুদের মতো জ্বলে ওঠে। তারাও এর কষ্ট ধারণ করেন।
উল্টোদিকে অনেক মাদরাসা-পড়ুয়া পাবেন, যারা ইলম(!) অর্জনের পরেও ওঠা-বসা, চলা-ফেরা, পরিবেশ ইত্যাদির কারণে চিন্তা-চেতনার মারাত্মক পরিবর্তন ঘটে। দ্বীনের কোনো বিষয়ের মানহানী হতে দেখলে এরা তখন সুশীল সাজতে চায়।
এরা তখন “ইসলাম শান্তির ধর্ম” জিগির তোলে।
আমাদের এক ওস্তাদ বলতেন, “ইলম অর্জন আর জ্ঞানার্জন এক নয়, যার ভেতরে ইলম আছে সে পরিবেশের কারণে কখনোই পরিবর্তন হবে না। আর যার ভেতরে ইলম নেই; জ্ঞান আছে, সে অল্পতেই নিজের পরিচয় ভুলে যাবে, নিজের জাতকে অস্বীকার করবে।”
তাই আপনি কাদের সাথে ওঠা-বসা করছেন, কোন পরিবেশে চলা-ফেরা করছেন, এটা এখন ভাববার বিষয়। নিজের অজান্তেই আপনার মন-মানসিকতা পরিবর্তন হয়ে যাবে অথচ আপনি বুঝতেই পারবেন না।
আল্লাহ আমাদের হেফাজত করুন।