নিচের এ কয়েকটা আয়াত অন্তরকে কাঁপিয়ে দেওয়ার জন্য, ফিরে আসার জন্য, অন্তর বিগলিত হওয়ার জন্য, ভাবার জন্য যথেষ্ট—
"আর সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী।
বলা হবে, ‘এ দিন সম্পর্কে তুমি ছিলে উদাসীন। তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি। তোমার দৃষ্টি আজ খুব তীক্ষ্ম।'
আর তার সঙ্গী ফেরেশতা বলবে, এই তো আমার কাছে আমলনামা প্ৰস্তুত।
আদেশ করা হবে, তোমরা উভয়ে নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক উদ্ধত অবিশ্বাসীকে।
কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমালংঘনকারী ও সন্দেহ পোষণকারী।
যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল, তোমরা তাকে কঠিন আযাবে নিক্ষেপ কর।
তার সঙ্গী (শয়তান) বলবে, 'হে আমাদের রাব্ব! আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি। বরং সে নিজেই ছিল সুদূর গুমরাহীর মধ্যে।’
আল্লাহ বলবেন, ‘তোমরা আমার কাছে বাক-বিতন্ডা করো না। অবশ্যই আমি পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম’।
‘আমার কাছে কথা রদবদল হয় না, আর আমি বান্দার প্রতি যুলমকারীও নই’।
সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করবঃ তুমি কি পূর্ণ হয়ে গেছ? জাহান্নাম বলবেঃ আরও আছে কি?"
[সূরা কাফ, ৫০ : ২১-৩০]