I

Irfan Sadik

July 09, 2026 01:28 PM • 47 views • Original: July 02, 2026 11:36 AM
ইসলামিক
মডারেট, মডার্নিস্ট, ডেমোক্রেটিক ইসলামিস্ট, নদীয়ার ইসলাম, লালনবাদি থেকে নিয়ে এমন ধরণের সব গোষ্ঠীর সাথে আমাদের পার্থক্য আদর্শবাদিতায়। বিশুদ্ধতায়।

এরা প্রত্যেকেই মনে করে নানা কারণে ইসলামকে কাটছাট করা যায়। হোক তা রাজনৈতিক স্বার্থ, কালচারাল ওয়ার, এ অঞ্চলের মুসলিমদের স্বার্থরক্ষা বা অন্যান্য অনেক কারণ।

এরা প্রত্যেকেই মনে করে নিজেদের স্বার্থে ইসলামের নানা অংশ ব্যবহার করা যায়।

আমরা এ পুরো চিন্তার কাঠামোই প্রত্যাখ্যান করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—

১. ইসলাম রাষ্ট্র, সমাজ, পরিবার ও ব্যক্তিকে পরিচালনা করবে। ইসলাম পরিচালিত হবে না।

২. মানুষ ইসলাম অনুসারে নিজেকে বদলে নেবে। নিজের প্রয়োজন অনুসারে ইসলামকে বদলানো যাবে না।

৩. আমাদের আল্টিমেট লক্ষ্য কোনো রাজনৈতিক বা সাংস্কৃতিক স্বার্থ না। আমাদের লক্ষ্য আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা।

৪. দ্বীনে মানুষকে পূর্ণভাবে প্রবেশ করতে হবে। কোথাও আল্লাহর আইন, কোথাও তা অস্বীকার করে গ্বাইরুল্লাহর আইন—এভাবে করা ইসলামে নিষিদ্ধ।

তাই সেক্যুলারদের সাথে তর্কে জেতা, কিংবা "বৃহত্তর স্বার্থ", প্র‍্যাগমেটিজম বা অন্যান্য যে কারণে দ্বীনের কিছু অংশ ছেড়ে দেওয়া, দ্বীনের উপরে অন্য কিছুকে প্রাধান্য দেওয়া, দ্বীনকে কাটছাট করার আগে এটা মাথায় রাখা জরুরি।

আমাদের মূল শক্তি আমাদের দ্বীন। When we lose that, we lose everything.
Back to Archive
Related Posts
Related Books (PDF)