ভুল, অসতর্কতা ও হোঁচট থাকবেই পথচলাতে। কিন্তু এটাকে পুঁজি করে একদল বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে। নিজেরা পরস্পরে সহযোগী হোন। নিজেদের পথ ও মতের তর্ক বাদ দিন।
কিছু যদি বলেন, মুখই যদি খুলেন, তাহলে যারা মিথ্যাচার আর ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য উঠে পরে লেগেছে, তাদের বিভ্রান্তি নিয়ে আলাপ তুলুন। তাদের ন্যারেটিভ ভাঙ্গুন।
আর না হয় চুপ থাকুন। নিজের কাজে মনোযোগ দিন। ২৪ এর পর এই যে রাস্তা আর ফেসবুকের বিতর্কে নামা হল এটা থেকে প্রোপারলি দাওয়াতের মাঠে, ইলমের দারসে, পড়ার টেবিলে আর উন্নতির পথে উঠে আসা হয়নি ভাইদের।
নিজ আদর্শে অটল থাকুন। ভয় পাবেন না, আবার হটকারিতাও করবেন না। উম্মাহর প্রতি দরদি হবেন, আবার শরয়ী বিধানের বিকৃতির ব্যাপারে কঠোর হবেন। কিন্তু গালিগালাজ নয়। - Iftekhar Sifat