𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 12:41 PM • 3 views • Original: September 28, 2022 12:47 AM
ইসলামিক
এমন এক পরিবেশে আমরা বসবাস করি, কেউ যদি শুধু গুনাহ থেকে বেঁচে ঘরের ভেতর সারাদিন বসে থাকে, তাহলে তাকে যামানার সবচেয়ে বড় বুযুর্গ বলতে দ্বিধা করব না।

কোত্থেকে, কার মাধ্যমে যে আপনি গুনাহে জড়িয়ে গেলেন টেরই পাবেন না। ভয়াবহতা বোঝার চেষ্টা করুন। আমরা ভয়ংকর ভয়ংকর গুনাহে জড়িয়ে যাচ্ছি কী অবলীলায়, অথচ আফসোসের ছিটেফোঁটাও নেই আমার মধ্যে!

হয় এই জাতি আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাসই করে না। অথবা, গুনাহ বলে যে কিছু আছে, তা বিশ্বাস করে না।

বিশ্বাস করুন, বেশিরভাগ কুফরি ও ইরতিদাদের সূচনা কিন্তু হয় গুনাহে জড়িয়ে যাওয়ার মাধ্যমেই। প্রথমে শুধু গুনাহে জড়ানো হয়। এরপর সেই গুনাহকে তুচ্ছ করা হয়। অবশেষে দ্বীন থেকেই খারিজ হতে হয়।

Tanjil Arefin Adnan🖋
Back to Archive
Related Posts
Related Books (PDF)