Post Image
স

সম্ভাব্য সত্য

June 19, 2026 02:24 PM • 97 views • Original: June 17, 2026 07:24 PM
ইসলামিক
নাওয়াকিদুল ইমান অর্থাৎ ইমান ভঙ্গের কারণ মৌলিকভাবে ১০ টি বলা হয়, কিন্তু আসলে এর শাখাপ্রশাখা অনেক। যেমন বদরুর রাশিদ (৭৬৮ হি.) নামক এক হানাফি আলেম أَلْفَاظُ الْكُفْرِ নামে একটি গ্রন্থ রচনা করেছেন যেখানে তিনি হানাফী মাযহাবের কিতাবাদী থেকে ঈমান ভঙ্গের বিভিন্ন কারণ একত্র করেছেন, যার সংখ্যা প্রায় ৪০০ টি।

এর মধ্যে একটি হলো নিজে হারাম কাজ করবে, গুনাহের কাজ করবে এবং সেই অপরাধগুলো প্রকাশ্যে গর্ব করে বলে বেড়াবে। এটা কুফর, যা সালাফী হানাফি সহ চার মাযহাব সকলের কিতাবে নাওয়াকিদুল ইমানের আলোচনায় উল্লেখ করা আছে, অর্থাৎ এই বিষয়ে তারা একমত।

তাহলে বাংলাদেশে এমন লোক ও আছে যে নিজকে মাওলানা দাবি করে অথচ এই মূর্খের জাহালাত এই পরিমানে যে তার ইমান আছে কিনা সেটাই সে জানে না! দ্বীনের জ্ঞান থাকা তো অনেক দুরের কথা।

আমি শুধু ভাবছি এই খবিশের পেছনে কে নামাজ পড়ে?
✍️ Md. Nur Habib
Back to Archive
Related Posts
Related Books (PDF)