𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 05:50 AM • 63 views • Original: October 23, 2022 03:30 PM
ইসলামিক
কোনো [অ]মুসলিম ইসলামের পক্ষে কিছু কথা বললেই আমরা তাকে আদর্শ হিসেবে উপস্থাপন করি, তার মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করি। এর মাধ্যমে যতটুকু উপকার হবে তার চেয়েও অন্তর্নিহিত ক্ষতির বিষয়টি আরো গভীর, ভয়াবহ।
‌
তাকে অনুসরণযোগ্য মনে করার আগে ভেবে দেখুন, সে ইসলামের সৌন্দর্য বোঝার পরেও কেন ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করলো না?
সরলভাবে জবাব দিতে গেলে বলতে হয়
“অন্তরের বক্রতা”। এই বক্রতা থেকেই ত্রুটিপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ পাওয়া নিতান্ত স্বাভাবিক।
‌
যে অ[মু]সলিমকে দেখবেন ইসলামের কোনো বিধানের সৌন্দর্য বর্ণনা করছে অথচ মুসলিম হয়নি সে হতে পারে দাওয়াহর যথাযথ ক্ষেত্র। তাকে আপনি সর্বোচ্চ উৎসাহ দিতে পারেন কিন্তু অনুসরণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন জরুরি।
‌
যাই হোক, ইসলাম এবং নারী অধিকারের আলোচনায় অনেকে “Andrew tate” নামক ব্যক্তিকে কোনোরকম সতর্কতা ছাড়াই অনেকে অনুসরণ করছে। পশ্চিমা অনেক অনলাইন দাঈ তাকে প্রমোট করে যাচ্ছে, নারী অধিকারের ব্যাপারে তাকে যথাযথ ভাবছে। কিন্তু তাদের কিছু বিষয় ইসলাম সমর্থিত হলেও বেশিরভাগ মৌলিক চিন্তা ইসলামের সাথে সাংঘর্ষিক।
‌
ইসলাম নারী পুরুষকে সমান অধিকার দেয় না। যথাযথ অধিকার দেয়।
আল্লাহ্ তা’আলা নারী-পুরুষকে একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করার জন্য পৃথিবীতে পাঠাননি, পরিপূরক হিসেবে, সহায়ক হিসেবে পাঠিয়েছেন।
‌
আল্লাহ্ আযযা ওয়া যাল মানব সভ্যতা বিকাশে নারী-পুরুষকে একে অপরের মুখাপেক্ষী করে দিয়েছেন। মুসলিম পুরুষদের জন্য পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করা ফরজ, মুসলিম নারীদের জন্য সকল হালাল বিষয়ে স্বামীর আনুগত্য করা ফরজ। এসব ব্যাপারে “Andrw tate” এবং আমাদের মুসলিম পুরুষদের চিন্তায় পার্থক্য আছে।
‌
এগুলোর সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে এই অধিকার প্রতিষ্ঠার প্রতিযোগিতাকে কেন্দ্র করে নারী-পুরুষ উভয়েই ইসলামের বিধান থেকে, সৌন্দর্য থেকে বঞ্চিত হতে পারে। আমাদের জ্ঞানের মৌলিক উৎস হবে কুরআন এবং সুন্নাহ, অন্ধভাবে অনুসরণ করা যাবে সিরাহ, সাহাবায়ে কেরামের আদর্শ। এর বাইরে কিছু না।

মেরাজ হুসাইন
23 অক্টোবর 2022
Back to Archive