নিঃসন্দেহে আল্লাহ্ এই উম্মাহর জন্য তাদের দ্বীনকে এমনভাবে হিফাজত করেছেন, যেমনটি অন্য কোনো উম্মাহর দ্বীনের ক্ষেত্রে করেননি। কারণ, এ উম্মাহ্র মাঝে পুনরায় আর কোনো নবির আবির্ভাব ঘটবে না, যিনি এসে দ্বীনের নিশ্চিহ্নপ্রায় অংশের সংস্কার করবেন; যেমনটা আমাদের পূর্ববর্তী নবিগণের দ্বীনের ক্ষেত্রে হতো- যখনই কোনো নবির তিরোধানের পর তাঁর দ্বীন বিলুপ্তপ্রায় হয়ে যেতো, তখনই পরবর্তী কোনো নবি এসে পুনরায় সেই দ্বীনের সংস্কার করতেন।
তাই আল্লাহ্ নিজেই এ দ্বীন হিফাজতের দায়িত্ব নিয়েছেন। প্রতি যুগেই এ দ্বীনের জন্য এমন কিছু ধারক-বাহক সৃষ্টি করেছেন, যারা এই দ্বীনের ইলমকে ধারণ করবেন। তাঁরা একে সীমালঙ্ঘনকারীদের বিকৃতি, বাতিলপন্থীদের মিথ্যাচার এবং মূর্খদের অপব্যাখ্যা থেকে মুক্ত রাখবেন।
বই : মাযহাব বিরোধিতার খণ্ডন
ইমাম ইবনু রজব হাম্বলি