একাডেমিক বিদ্যায় প্রফেসর হয়ে বসা মানুষ জানে না কীভাবে ইন্টেলেকচুয়ালি ইসলামকে প্রেজেন্ট করতে হয়। ইসলামের অলৌকিকত্বকে পেঁপের মাঝে কাকতালীয়ভাবে খুঁজে পাওয়া আল্লাহু লেখার সাথে প্রফেসর মিলাবে না। মিলাবে গ্রামের ঐ খেটে খাওয়া প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন সরল মুসলমান। ওর সরলতা ওর সম্পদ, অনেক সময় বিপদও।
প্রফেসররা চিন্তা করবেন শিক্ষিত মধ্যবিত্ত পর্যায়ে কীভাবে প্রচলিত বিজ্ঞান শিক্ষার মডেল বদলানো যায়। এমন কাজ করেছে সেক্যুলারদের জাফর ইকবাল, কামরুল হাসান প্রমুখ। এদের বিপরীতে তিনি নিজের একাডেমিক ক্রেডেনশিয়ালকে ইনফ্লুয়েনস হিসেবে ব্যবহার করে শিখাবেন কীভাবে বিজ্ঞান বনাম ধর্ম ন্যারেটিভ অনৈহাসিক, রাজনৈতিক বিশ্বাস। ভুরি ভুরি একাডেমিক রিসোর্স আছে এসব নিয়ে।
আফসোস যে, বাইরের প্রফেসর বই লিখেন Foursight নামে। আর দেশে পেঁপের মাঝে আল্লাহু লেখা নিয়ে পোস্টার বানানো হয়। আমি তার আবেগকে সম্মান করি কিন্তু এসব করে ইসলামকে হাসির পাত্র বানানো ছাড়া আর তেমন কিছু হবে না।
ইসলামকে স্রেফ ধর্ম না ভেবে সভ্যতা ভাবতে শিখাটা সেক্যুলার শিক্ষায় শিক্ষিতদের ঘটে আসে না।
রাফান আহমেদ
23 অক্টোবর 2022