A

Author-Archive

July 09, 2026 10:06 PM • 142 views
প্রবন্ধ
২০০১ সালে টুইন টাওয়ার হামলার পর আমেরিকা গ্লোবাল ওয়ার অন টেররের ঘোষণা দেয়। পৃথিবীর সকল দেশ কোন না কোন মাত্রায় তা সাবস্ক্রাইব করে। সেসময় বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬)। তারা আমেরিকার পূর্ণ সহযোগিতা করে। গঠিত হয় RAB. আমেরিকার সাথে সুর মিলিয়ে জঙি দমন কর্মসূচি হাতে নেয়। আফগানে সোভিয়েতবিরোধী যোদ্ধাদের অনেককে গ্রেপ্তার করে, অনেককে নির্মূল করে। জেএমবি নামে এক সংগঠন মোটামুটি নির্মূল করে। তারা ৬৪।জেলায় একযোগে বোমাবাজি, বিচারক হত্যাসহ বেশকিছু নাশকতা চালিয়েছিল। মোদ্দাকথা, ওয়ার অন টেরর ন্যারেটিভে বিএনপি-জামাত সরকার পূর্ণ অংশগ্রহণ করেছিল।
এতেও কি তারা আমেরিকার সুনজর পেয়েছিল? আমেরিকা-ভারত কি তাদের কাছে টেনে নিয়েছিল? তার প্রতিদান কি ছিল তা আমরা পরবর্তী ১৬ বছরে দেখি। বর্বর হাসিনা রেজিম তাদের উপর লেলিয়ে দেয়া হয়েছিল। হাসিনা তাদের উপর কী করেনি। হাজার হাজার কর্মীকে গুম-খুন-মামলা-ঘরছাড়া করেছে। জামাতকে নিষিদ্ধ করেছে। বিএনপি নামে একটা দল আছে, জাতি ভুলতেই বসেছে।
আজ আবার জাশি সেই পুরনো খেলা শুরু করেছে। জাশির রেজিস্টার্ড ও আনরেজিস্টার্ড শক্তি লেলিয়ে দিয়ে অরাজনৈতিক ইসলামপন্থীদের জঙি হিসেবে দমনপীড়ন করতে চাচ্ছে। এতে কি জাশি আমেরিকার মন পাবে? ভারত তাকে আপন ভাববে? একই খেলা আবার। আমরা বার বার বলছি, আমরা কোন আন্তর্জাতিক গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখি না, আমরা কোন সশস্ত্রতা সমর্থন করি না, আমরা দেশের ফৌজদারি কোন আইনভঙ্গের সাথে নেই। আমরা স্রেফ ইসলামবিদ্বেষের বিরুদ্ধে কাজ করছি। ট্রেডিশনাল আলিমদের মতামত মূলধারায় আনতে সামাজিকভাবে কাজ করছি। এরপরও জাশির এক্টিভিস্টরা ইনিয়ে বিনিয়ে আন্তর্জাতিক যত সশস্ত্র সংগঠন আছে, তাদের সবার সাথে জোর করে মিলিয়ে মনেপ্রাণে চাচ্ছে আমাদেরকে গুম-খুন-অত্যাচার করা হোক।
ইতিহাস রিপিট হয়। জাশি নিজেই আগের ইতিহাস রিপিট করছে। আমরা জেল-জুলুমের পর জাশি কি ভেবেছে জাশি বেঁচে যাবে? ঠিক আগের মতোই আবার তারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হবে। এরপর বিএনপি। মজলুমের বদদুআয় তাদের এবারের পরিণতি হবে আরও করুণ। কারণ আগেরবারের ভিক্টিমরা নানান সশস্ত্রপন্থায় জড়িত থাকলে এবারের টার্গেট আমরা আসলেই কোনকিছুতে জড়িত নই।
জাশির এই নোংরা খেলায় বিএনপি পা দিলে, বিএনপিও বাঁচবে না। আগেরবারে ছোট শিক্ষা দিয়ে আল্লাহ একটা বার্তা দিতে চেয়েছিলেন। এবারের পাকড়াও হবে আরও নির্মম। আমেরিকা-ভারতকে ফুলস্কেল সার্ভ করেও আগেরবার বাঁচতে পারেনি, এবারও বাঁচতে পারবে না।
ইতিহাস রিপিট হয়। কিন্তু ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না। - শামসুল আরেফিন শক্তি
Back to Archive