জরুরি আলাপ। উস্তায মুসা আল হাফিজের।
বঙ্কিমী গোষ্ঠী দেখাতে চায় : তোমরা বাঙালি হবে, নাকি মুসলমান হবে? দুটোকে মিউচুয়ালি এক্সক্লুসিভ (একটা থাকলে আরেকটা হওয়া যাবে না) হিসেবে তুলে ধরে। বঙ্কিমীদের আজকের ভার্সন উগ্র কাঠসেক্যুলার, লিবারেল, শাহবাগীরা। এভাবে তারা বাঙলাভাষী মুসলিমকে দ্বন্দ্বে ফেলে দেয়। আত্মপরিচয়ের সংকটে ফেলে দেয়। ক্যাম্পাসে, অফিসে, রাস্তাঘাটে মুসলমান নিজেকে হীনম্মন্য, মার্জিনালাইজড ফিল করে। I donot belong here জাতীয় একটা অনুভূতি তৈরি করে তারা মুসলিমদের মাঝে। গুটিকয়েক লোক মেইনস্ট্রীম সেজে সংখ্যাগুরু মানুষকে মানসিকভাবে ছোটো করে রাখে।
আমরা বলি: কক্ষনো না। বাঙ্গালা আমাদের মুসলমানদের। সীমানা আমাদের পরিচয়ে এসেছে, স্বাধীনতা আমাদের পরিচয়ে, ভাষা আমাদের হাত ধরে, জাতীয়তাবোধ এসেছে আমাদের হাত ধরে। মুসলমান আর বাঙ্গালা দুটো বিপরীত শব্দ নয়। বাঙ্গালার জন্মই মুসলমানদের দ্বারা। স্থানের হিসেবেও মুসলমানই বাঙ্গালি। আবার ভাষার হিসেবেও বৃটিশপূর্ব বাঙ্গালা আমাদের জবান। ভাষার হিসেবেও মুসলমানই বাঙ্গালি।
আর আমরা হীনম্মন্য নই। আমরা সবকিছু ঔন করি। এই ক্যাম্পাস-অফিস-রাস্তাঘাট কোনোকিছুতেই আমরা বহিরাগত নই। এখানে সব আমাদের মূল্যবোধ অনুসারেই চলবে। এই জমিনের প্রতিটা বালুকণার উপর আমাদের হক।
দীন_আমার_জমিন_আমার।
মুসা আল হাফিজ
28 আগস্ট 2022
Collected from Facebook