𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 01:50 PM • 48 views • Original: October 26, 2022 09:16 AM
প্রবন্ধ
সেদিন প্রথম আলোর একটা লেখায় পড়ছিলাম, ব্রিটিশ রাজপরিবারের নারীদের আঁটোসাঁটো, হাটুর উপরে চলে আসে কিংবা বাহু বা কাঁধ দেখা যায় এমন জামা পরা নিষেধ। এমনকি তারা জনসম্মুখে হাতমোজা ছাড়াও আসতে পারবেন না।

প্রিন্স চার্লসের স্ত্রী প্রিন্সেস ডায়ানা এমন নীতিবিরোধী পোষাক পরে এক রাজকীয় অনুষ্ঠানে চলে আসায় বেশ আলোচিত হয়েছিলেন।

পড়ে সত্যিই বেশ আশ্চর্য হয়েছিলাম, এই দেশে কোন প্রগতিবাদীর মুখে ব্রিটিশ রাজপরিবারের এই নিয়মকে প্রগতিবিরুদ্ধ বলে শুনিনি, কি আশ্চর্য! কি আশ্চর্য!

তারা বুঝে না বা বুঝতে চায় না যে, তারা ব্রিটিশ রাজপরিবারের নারীদের যতটা সম্মানের যোগ্য বলে মনে করে, আমরা মুসলিমগণ আমাদের অন্তঃপুরের নারীদের অবশ্যই অবশ্যই এর চাইতেও বহুগুণ সম্মানিত বলে মনে করি। আর তাই আমাদের মা, বোন বা স্ত্রীদের কোন অঙ্গ তো দূরের কথা তাদের শারীরিক গড়ন কিংবা কণ্ঠস্বরও পরপুরুষের কাছে প্রকাশ পাক এটা আমরা ভাবতেও পারি না।

-- নাফিস আবির
1 October 2022
Back to Archive