কোয়ান্টাম ফাউন্ডেশনের একটা ব্লাড ডোনেশন শাখায় গিয়েছিলাম একজনকে ব্লাড দিতে। ব্লাড নেয়ার পর কিছুক্ষণ নাকি শুয়ে থাকা লাগে। সেসময় আমাকে এই বইটি হাতে দিয়ে বললো, নেন শুয়ে শুয়ে পড়েন। খুব অবাক হলাম। তারা তাদের সব মিশন একসাথে চালিয়ে যাচ্ছে কত বিচক্ষণতার সাথে। সবগুলো মিশন একটাকে আরেকটার সাথে জুড়ে দিয়ে সাকসেস হচ্ছে। এরফলে যারা তাদের সম্পর্কে জানে না তারাও এগুলো পড়ে একটা ঘোরে পড়ে যায়। এরপর তাদের কথাগুলো নিয়ে ভাবতে শুরু করে। ধীরে ধীরে একসময় এসে তাদের জালে আটকে পড়ে। অতঃপর নিজের মহামূল্যবান সম্পদ ‘ঈমান' বিকিয়ে দেয়। আল্লাহ তা'আলা আমাদেরকে হেফাজত করুন। আমীন।
মোহাম্মদ আব্দুর রহমান
[ কোয়ান্টাম ফাউন্ডেশন বৌদ্ধ দর্শনকে ইসলামের নামে প্রচার করে ]