𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 05:50 AM • 89 views • Original: November 04, 2022 07:52 AM
ইসলামিক
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ. (سورة الحشر: ٧)
অর্থঃ আর রাসূল তোমাদেরকে যত আদেশ করেন তার সবগুলোই তোমরা আঁকড়ে ধরো। আর যত কিছু থেকে নিষেধ করে তার সবকিছু থেকেই বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তা'আলা কঠিন শাস্তিদাতা। (সূরা হাশরঃ ৭)

এর চেয়ে স্পষ্ট কথা আর কী হতে পারে? রাসুলের সকল আদেশ মানতে হবে, তার সকল নিষেধ থেকে বেঁচে থাকতে হবে! এরপরে বলা হয়েছে আল্লাহকে ভয় করো অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাসূলের আদেশ-নিষেধ অনুযায়ী চলে না সে আল্লাহকেই ভয় করে না! আর আল্লাহ তাকে চরম শাস্তি দেবেন!!! হাদীস যে মানতেই হবে এর চেয়ে স্পষ্ট বক্তব্য আর কী হতে পারে? যে ব্যক্তি দাবি করে যে সে কুরআন মানে তার জন্য এই আয়াত এবং পূর্বোক্ত আয়াতগুলো অবশ্যই মানতে হবে। আর এই আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে কুরআনের বাইরেও আলাদাভাবে হাদিস মানতে হবে! সুতরাং যে ব্যক্তি হাদিস মানে না সে তো স্বয়ং কুরআনের এ সকল আয়াতকেই অস্বীকার করে! যে কুরআনকে অস্বীকার করে সে কীভাবে মুমিন হতে পারে?


জাফর ইকবাল
Back to Archive
Related Posts
Related Books (PDF)