𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 04:41 AM • 73 views • Original: October 18, 2022 04:48 PM
ইসলামিক
আল্লাহু আকবার মানে আমার আল্লাহ শ্রেষ্ঠতম। সব কিছুর চেয়ে বড়। সব কিছুর উর্ধ্বে। সবচেয়ে পবিত্র।
.
আল্লাহু আকবার মানে, সব কিছুর আগে এবং সব কিছু শেষে ইবাদাত ও আনুগত্য কেবল তাঁরই প্রতি।
.
আল্লাহু আকবার মানে, আল্লাহ আমাদের মালিক। সব কিছু ছাপিয়ে তাঁর কর্তৃত্ব। সমাজ, সংস্কৃতি, জাতি, রাষ্ট্র, সংবিধান, আদালত, অ্যামেরিকা, জাতিসংঘ, 'আন্তর্জাতিক সম্প্রদায়'- সব কিছুকে ছাড়িয়ে তাঁর আধিপত্য।
.
আল্লাহু আকবার মানে, সব আইনের ওপরে তাঁর আইন। তিনি ছাড়া সব বিধানদাতা আর আইন প্রণয়নকারী প্রত্যাখ্যাত।
.
আল্লাহু আকবার মানে, তোমরা যা কিছুই আনো, যতো লক্ষ কোটি মানুষ, প্রযুক্তি কিংবা সম্পদ- সব কিছু তাঁর সামনে তুচ্ছ। তিনি অপ্রতিরোধ্য, অমুখাপেক্ষী, রাজাধিরাজ, মহাপ্রতাপশালী - আল জাব্বারুল মুতাকাব্বির। তিনি বলেন 'হও', এর তা হয়ে যায়। সৃষ্টির পক্ষে সম্ভব না তাঁর বড়ত্ব পরিপূর্ণভাবে অনুধাবন করা।
.
আল্লাহু আকবর মানে মিথ্যে, নষ্ট দেবতাদের প্রতি মাথা নত করায় অস্বীকৃতি।
.
আল্লাহু আকবার, কোন হালকা, তুচ্ছ কথা না। কোন গিমিক না। নষ্ট রাজনীতির স্লোগান না। কোন কালচারাল অ্যাসথেটিক না।
.
আল্লাহু আকবার মানে তাওহীদ। আল্লাহু আকবার - আমাদের আকীদাহ, যার জন্য মুওয়াহ্‌হিদরা বাঁচে এবং মরে।
.
"দীন গ্রহণের ব্যাপারে কোন জবরদস্তি নেই। নিশ্চয় হিদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব, যে ব্যক্তি তাগূতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।" [তরজমা, সূরা বাকারাহ - ২৫৬]

Asif Adnan ( collect from fb )
Back to Archive