𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 01:50 PM • 36 views • Original: October 26, 2022 03:55 AM
ইসলামিক
জাবেদ গামেদীর চিন্তাধারা - সংক্ষিপ্ত আলোচনা।
আলোচক: ইমরান রাইহান ( হাফি: )

Facebook video link:
https://fb.watch/goq4gtm5h-/

YouTube video link : https://youtu.be/rm5BGsFLYag



#ফেতনায়ে_গামেদিয়্যাহ

বর্তমানে এতো দ্রুত ও পর্যায়ক্রমে ফেতনার আবির্ভাব হচ্ছে যে, একটা ফেতনা শেষ হতে না হতেই আরেকটা ফেতনা শুরু হচ্ছে। তাই এই ফেতনা হতে প্রত্যেক মুসলমান নিজের ইমানকে হেফাজত করা আবশ্যক।

ইসলামের শুরু থেকেই বিভিন্ন বাতিল ফিরকা এই দীন-ইসলামের মধ্যে বিভিন্ন অপব্যাখ্যা, খোরাফাত, বিকৃতি করে আসছে। এরই ধারাবাহিকতায় নতুন আরেকটা দল আবির্ভূত হয়েছে, তা হল ফেতনায়ে গামেদিয়্যা। এই দলের আবিস্কারক হল, পাকিস্তান মডেল টাউন লাহোরের জাবেদ আহমদ গামেদী।
এই অনলাইনের যোগে আমাদের বাংলাদেশও এই ফেতনা খুব দ্রুতই চড়িয়ে যাচ্ছে, তাই তাদের এসব ফেতনা হতে বাচার জন্য আমাদেরকে প্রথমে তাদের আকিদা সম্পর্কেও যথেষ্ট জানা লাগবে।

নিম্নে তাদের কিছু গোমরাহি আকিদা উল্লেখ করা হল।
১/ ঈসা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন (ইশরাক পৃ. ৬৬ মে ২০০৮)

২/ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগের পর আর কোন ইক্বদামী জিহাদ নেই ( ইশরাক পৃ.২ এপ্রিল ২০১১)

৩/ কিয়ামতের নিকটবর্তী সময়ে কোন মাহদী আগমন করবে না ( মিযান, আলামতে কিয়ামত পৃ. ১৭৭. মে ২০১৪)

৪/ দীনের মধ্যে ইজমা'-এর সংমিশ্রণ নিতান্তই বিদআত ( ইশরাক পৃ. ২ অক্টোবর ২০১১)

৫/ হাদিস দ্বারা দীনের কোন আমল বা আকিদা সাবিত হয়না (মিযান পৃ.১৫)

৬/মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মূলগতভাবে সূফী ছিল, সে কখনো নবী হওয়ার দাবি করে নি (ইখতিলাফাতে আহমদিয়া পৃ. ৮৪)

৭/ নবীর বিভিন্ন আমল, নফল ইবাদত, পোশাক-আশাক খানাপিনা সুন্নত নয় (মিযান পৃ. ৫৭)

৮/দাড়ি সুন্নত বা দীনের অংশ নয় ( মাকামাত পৃ. ১৩৮. নভেম্বর ২০০৮)

৯/ মুরতাদের শরয়ী শাস্তি নবী যুগের সাথে খাস ছিল ( ইশরাক পৃ.৬৪ আগস্ট ২০১১)

১০/ কুরআনুল কারিমের কেরাত একটা-ই বাকী সব অনারবদের ফেতনা (মানে কেরাআতে সাবআকে অস্বীকার, অথচ স্বয়ং কুরআন-ই سبعة أحرف এর আয়াত নাজিল হয়েছে। ( মিযান পৃ.২. ২০০২)

১১/ প্রত্যেক ব্যক্তির জন্য ইজতেহাদ করার অধিকার রয়েছে (সওয়াল জাওয়াব ৬১২ রিলিজ হওয়ার তারিখ ১০ই মার্চ ২০০৯)

১২/ তাসাওফ গোমরাহ (বুরহান পৃ. ১৯৩ ষষ্ঠ প্রকাশনী ২০০৯)

১৩/ ইয়াহুদী খৃষ্টানদের উপর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর ইমান আনয়ন করা আবশ্যক নয় (ইশরাক পৃ. ৭০. ২০০৮)

১৪/ মূলগতভাবে বাদ্যযন্ত্র জায়েজ (ইশরাক পৃ.৬৯ ফেব্রুয়ারী ২০০৮)

তাদের এরকম আরো অনেক গোমরাহি বিশ্বাস রয়েছে যা ইমান ধ্বংস করে দেয়।
আল্লাহ তা'আলা আমাদেরকে এসব ইমানব
Back to Archive