আঁতুড়কালে ব্যক্তিত্ব??? আঁতুরকালে শিশুর যত্ন || Development psychology bangla || Psychological

Description

বিকাশ মনোবিজ্ঞান

১৩১

মানসিক অবস্থা হিসেবে গণ্য করা সমীচীন। আনন্দ নির্দেশক আবেগময় অবস্থা হচ্ছে দৈহিক শিথিলতা। কষ্ট অথবা অসুবিধাজনক অবস্থায় শিশুর দেহে কাঠিন্য দেখা দেয়। সদ্য ভূমিষ্ঠ শিশুর আবেগময়তার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, প্রতিক্রিয়ার মাত্রার অপরিবর্তনীয়তা অর্থাৎ বেশি খুশী অথবা কম খুশী অনুভূতির এরকম হ্রাসবৃদ্ধি প্রতিক্রিয়ায় ফুটে ওঠে না। যে কোন উদ্দীপকের ফলে আবেগের উদ্ভব হোক না কেন সেটি আকস্মিকভাবে সৃষ্টি হয় এবং প্রচন্ড রূপ ধারণ করে।

৩.১৪ আঁতুড়কালে ব্যক্তিত্বের উন্মেষ

জন্মগতভাবেই নবজাতক ভিন্ন ভিন্ন মেজাজের অধিকারী। প্রকৃতির এই বিভিন্নতা প্রতিটি শিশুর কর্মতৎপরতা ও সংবেদনশীলতায় ধরা পড়ে। এরকম পার্থক্য থেকেই পরবর্তী জীবনে একেকজন ব্যক্তির ব্যক্তিত্ব-গুণাবলী অনন্যতা অর্জন করে। বস্তুত জন্ম মুহূর্তেই ব্যক্তিস্বাতন্ত্র্য বোঝা সম্ভব। সদ্য ভূমিষ্ঠ শিশুর খাদ্যগ্রহণ, কান্না, হাত-পা সঞ্চালন ও বিশেষ করে ঘুম ইত্যাদি প্রতিক্রিয়ায় ব্যক্তিস্বাতন্ত্র্য বিদ্যমান। ১৪,২৭

অন্যান্য দৈহিক ও মানসিক ক্ষমতার মতো ব্যক্তিত্ব-গুণাবলীও বংশগতি ও পরিপক্বতা (herdity and maturation) অর্জনের মাধ্যমে বিকশিত হয়। ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বংশগত বৈশিষ্ট্যের পরিনমন ও অভিজ্ঞতার পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বর্ণনা প্রসঙ্গে টমাস ও সহ গবেষকের (Thomas et al) মন্তব্য উল্লেখ করা হল:

যদি দুটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটে, কেবল তখনই শিশু সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে বলে আশা করা যায়, কিন্তু উক্ত দুটি উপাদানের মধ্যে গড়মিল দেখা দিলে শিশুর বিকাশ প্রক্রিয়ায় যে সমস্যার সৃষ্টি হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। জন্মমুহূর্ত অর্থাৎ প্রসূতিকালেই কয়েকটি বিষয় নবজাতকের ব্যক্তিত্ব বিকাশের উপর প্রভাব বিস্তার করে। উদাহরণস্বরূপ, গর্ভবতী মা দীর্ঘদিন মানসিক চাপে ভুগলে গর্ভপরিবেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করে না। এরকম অনুপযুক্ত পরিবেশে লালিত শিশুর আচরণ ভূমিষ্ঠ হওয়ার পর সংশোধনের প্রয়োজন হতে পারে। বস্তুত এরকম প্রতিবন্ধকতা গর্ভকালের শেষ পর্যায়ে সৃষ্টি হলে গর্ভস্থ সন্তানের জন্য মারাত্মক বিপত্তি বয়ে আনে। কারণ এরকম পরিস্থিতিতে জন্মের পর শিশু অতিরিক্ত চঞ্চল অথবা তিরিক্ষি স্বভাবের হতে পারে।

#শিশুরযত্ন
#শিশুরব্যক্তিত্ববিকাশ
#আঁতুড়কালেশিশুরযত্ন

Details

348 Views

Related Audio Books

বাংলা দেশের ইতিহাস প্রাচীন যুগ ভূমিকা ও প্রকাশকের কথা। ড. রমেশ চন্দ্র মজুমদার রচিত।
বাংলা দেশের ইতিহাস প্রাচীন যুগ ভূমিকা ও প্রকাশকের কথা। ড. রমেশ চন্দ্র মজুমদার রচিত। (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলাদেশের ইতিহাস (প্রাচীন যুগ) ড.রমেশ চন্দ্র মজুমদার রচিত ১ম পর্ব
বাংলাদেশের ইতিহাস (প্রাচীন যুগ) ড.রমেশ চন্দ্র মজুমদার রচিত ১ম পর্ব (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলার প্রাচীন জনপদ ও সীমানা,(বাংলাদেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার) ২য় পর্ব।
বাংলার প্রাচীন জনপদ ও সীমানা,(বাংলাদেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার) ২য় পর্ব। (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাঙালি জাতির উৎপত্তি (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার) ৩য় পর্ব।
বাঙালি জাতির উৎপত্তি (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার) ৩য় পর্ব। (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলাদেশের প্রাক আর্যযুগ ও আর্য প্রভাব (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার)৪র্থ পর্ব।
বাংলাদেশের প্রাক আর্যযুগ ও আর্য প্রভাব (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার)৪র্থ পর্ব। (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলার প্রাচীন ইতিহাস ( বাংলা দেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার পর্ব -৫
বাংলার প্রাচীন ইতিহাস ( বাংলা দেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার পর্ব -৫ (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
গুপ্ত শাসন ও গুপ্ত পরবর্তী যুগ (বাংলা দেশের ইতিহাস ড.রমেশ চন্দ্র মজুমদার ৬ষ্ট পর্ব)
গুপ্ত শাসন ও গুপ্ত পরবর্তী যুগ (বাংলা দেশের ইতিহাস ড.রমেশ চন্দ্র মজুমদার ৬ষ্ট পর্ব) (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
প্রাচীন পাল সাম্রাজ্য  (বাংলাদেশের ইতিহাস ড. রমেশচন্দ্র  মজুমদার ৮ম পর্ব)
প্রাচীন পাল সাম্রাজ্য (বাংলাদেশের ইতিহাস ড. রমেশচন্দ্র মজুমদার ৮ম পর্ব) (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলার পাল সাম্রাজ্যের পতন,বাংলাদেশের ইতিহাস, ড.রমেশচন্দ্র মজুমদার
বাংলার পাল সাম্রাজ্যের পতন,বাংলাদেশের ইতিহাস, ড.রমেশচন্দ্র মজুমদার (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলাদেশের প্রাচীন ইতিহাস, পাল সাম্রাজ্যের পতন (বাংলাদেশের ইতিহাস, ড. রমেশচন্দ্র মজুমদার)
বাংলাদেশের প্রাচীন ইতিহাস, পাল সাম্রাজ্যের পতন (বাংলাদেশের ইতিহাস, ড. রমেশচন্দ্র মজুমদার) (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)