#বাংলা_ভাষার_উৎপত্তি
সর্বপ্রাচীন যুগে আর্যগণ যে ভাষা ব্যবহার করিতেন, এবং যে ভাষায় বৈদিক গ্রন্থাদি লিখিত হইয়াছিল, কালপ্রভাবে তাহার অনেক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলেই ভারতবর্ষে প্রাচীন ও বর্তমান কালে প্রচলিত বহ, ভাষার উদ্ভব। হইয়াছে। এই ভাষা-বিবর্তনের সুদীর্ঘ ইতিহাস বর্ণনা করা এই গ্রন্থে সম্ভবপর নহে। তবে নিম্নলিখিত তিনটি শ্রেণী-বিভাগ হইতে এ সম্বন্ধে কতক ধারণা করা যাইবে-
১। প্রাচীন সংস্কৃত-ঋগ্বেদের সময় হইতে ৬০০ খীঃ পূঃ পর্যন্ত
২। পালি-প্রাকৃত-অপভ্রংশ-৬০০ খীঃ পূঃ-১০০০ খ্রীষ্টাব্দ
৩। অপভ্রংশ হইতে বাংলা ও অন্যান্য দেশীয় ভাষার উৎপত্তি-১০০০ খীষ্টাব্দ হইতে-।
আর্যগণ ববাংলায় আসিবার পূর্বে বাংলার অধিবাসিগণ যে ভাষা ব্যবহার করিতেন, তাহার কোন নিদর্শন বর্তমান নাই। তবে ইহার কোন কোন শব্দ বা রুনা-পদ্ধতি যে সংস্কৃত ও বর্তমান বাংলায় আত্মগোপন করিয়া আছে, তাহা খুবই সম্ভব, ইহার কিছু কিছু চিহ্নও পণ্ডিতগণ আবিষ্কার করিয়াছেন। ভাষাতত্ত্বের দিক দিয়া ইহার মূল্য বেশী হইলেও বর্তমান প্রসঙ্গে এই আলোচনা নিষ্প্রয়োজন। যতদূর প্রমাণ পাওয়া যায়, তাহাতে অনুমিত হয় যে, আর্যগণের সংস্পর্শে ও প্রভাবে বাংলার প্রাচীন অধিবাসিগণ নিজেদের ভাষা ত্যাগ করিয়া সম্পূর্ণভাবে আর্যভাষা গ্রহণ করেন। উপরে যে শ্রেণীবিভাগ হইয়াছে, তাহা হইতে দেখা যাইবে যে, যখন আর্যগণ এদেশে বসবাস করিতে আরম্ভ করেন, তখন প্রাচীন সংস্কৃত হইতে প্রথমে পালি ও প্রাকৃত, এবং পরে অপভ্রংশ, এই তিনটি ভাষার উৎপত্তি হয়। বাংলা দেশেও এই সমুদয় ভাষা প্রচলিত ছিল, কিন্তু ইহাতে কোন সাহিত্য রচিত হইয়া থাকিলেও তাহার বিশেষ কোন নিদর্শন বর্তমান নাই। অপভ্রংশ হইতে বাংলা প্রভৃতি দেশীয় ভাষার উৎপত্তি হইয়াছে। বাংলার যে সর্বপ্রাচীন দেশীয় ভাষার নমুনা পাওয়া গিয়াছে, তাহা দশম শতাব্দীর পূর্বেকার বলিয়া পণ্ডিতগণ মনে করেন না। এই ভাষা হইতেই কালে বর্তমান বাংলা ভাষার সৃষ্টি হইয়াছে, কিন্তু সে হিন্দুযুগের পরের কথা। এই দেশীয় ভাষায় রচিত যে কয়েকটি পদ পাওয়া গিয়াছে, তাহার সংখ্যা বেশী নহে। কিন্তু ইহা ছাড়া হিন্দযযুগে বাঙালীর সাহিত্য প্রধানত সংস্কৃত ভাষায়ই রচিত হইয়াছিল। সুতরাই প্রথমে বাংলার সংস্কৃত সাহিত্যেরই আলোচনা করিব।
২। পালযুগের পূর্বেকার সংস্কৃত সাহিত্য
মহাস্থানগড়ে প্রাপ্ত বাংলার সর্বপ্রাচীন শিলা-লিপি প্রাকৃত ভাষায় লিখিত। ইহাই বাংলায় মৌর্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন। ইহার পাঁচশত বৎসরেরও........
#বাংলাদেশের_ইতিহাস
#historyofbengal
#অডিওবুক
#বাংলা
#history
#ইতিহাস
#bangla
#বাংলাভাষারউৎপত্তি
#howBanglalanguagecome