#দেবদেবীর_মূর্তি_পরিচয়
বাংলা দেশের প্রায় সর্বত্রই বহ, দেবদেবীর মূর্তি আবিষ্কৃত হইয়াছে। ইহাদের উল্লেখ বা বিস্তৃত বর্ণনা করা বর্তমান গ্রন্থে সম্ভবপর নহে। সুতরাং সংক্ষেপেই
এ বিষয়টি আলোচনা করিব।
১। বিষ্ণুমূর্তি
বিষ্ণুমূর্তির চারি হস্তে শঙ্খ, চক্র, গদা ও পশ্ন থাকে। কোন কোন স্থলে
চক্র ও গদায় প্রতিকৃতির পরিবর্তে একটি পুরুষ ও নারীমূর্তি দেখা যায়। ইহাদের নাম চক্রপুরুষ ও গদাদেবী। বিষ্ণুর ভিন্ন ভিন্ন হতে এই চারটি ভূষণ পরিবর্তন করিয়া ২৪টি বিভিন্ন প্রকারের বিষ্ণুমূর্তি পরিকল্পিত হইয়াছে। বাংলায় সচরাচর ত্রিবিক্রম রূপের বিষ্ণুই দেখা যায়। ইহার নিম্ন' ও ঊর্ধ্ববাম এবং ঊর্ধ্ব ও নিম্ন- দক্ষিণ হস্তে যথাক্রমে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, এবং দুই পার্শ্বে শ্রী ও পুষ্টি, অর্থাৎ লক্ষক্ষ্মী ও সরস্বতীর মূর্তি। মালদহ জিলার হাঁকরাইল গ্রামে প্রাপ্ত মূর্তি'ই সম্ভবত বাংলার সর্বপ্রাচীন বিষ্ণুমূর্তি। ইহার পদদ্বয় ও দুই হস্ত ভগ্ন এবং নিম্নদক্ষিণ হতে পদ্ম ও উপরের বাম হস্তে শঙ্খ।মূর্তিটির মস্তকে কিরীট, কর্ণে কুণ্ডল...
#বাংলাদেশের_ইতিহাস
#historyofbengal
#history
#ইতিহাস
#bangla
#প্রাচীন_বাংলার_ইতিহাস
#Ancienthistoryofbengal
#বাংলার_প্রাচীন_দেবদেবীসমূহ
#বাংলারপ্রাচীনদেবদেবী